IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপন
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> দিনাজপুরের রাজা বাবুর মূল্য ১৮ লাখ

আসন্ন ঈদ-উল-আযহা

দিনাজপুরের রাজা বাবুর মূল্য ১৮ লাখ

দিনাজপুরের রাজা বাবুর মূল্য ১৮ লাখ

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : চরম মায়া মমতায় পরিবারিকভাবে অতি যত্নে লালন পালন করা রাজা বাবুর বয়স এখন ৪ বছর এরই মধ্যে তার ওজন হয়েছে ৩৫ মন। বিশাল দেহের অধিকারী দিনাজপুরের রাজা বাবু আর কেউ নয়। এবার ঈদ-উল-আযহায় দিনাজপুরের সেরা আকর্ষণ কুরবানি পশু। যার নাম রাখা হয়েছে রাজা বাবু। রাজা বাবু নামে ষাঁড়টির মালিক তার দাম রেখেছেন ১৮ লক্ষ টাকা।

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্য দুর্গাপুর গ্রামের আব্দুর রাজ্জাক প্রায় ৫ বছর আগে সখের বসে হলেস্টান ফিজিয়ান জাতের একটি গাভি ক্রয় করে লালন পালন করে আসছেন। সেই গাভির ৩টি বাচ্চার মধ্যে ১টি বাচ্চা এখন দিনাজপুরের রাজা বাবু নামে পরিচিত। যা এবার দিনাজপুরের কুরবানি বাজারের সেরা আকর্ষণ। আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য প্রস্তুতকৃত বিশাল সুঠাম দেহের এই ষাঁড়টি দেখতে সাদা-কালো রঙের ষাঁড়টির দৈর্ঘ্য ১০ ফুট, উচ্চতা ৬ ফুট। ওজন ৩৫ মণ অর্থাৎ ১ হাজার ৪০০ কেজি।

রাজা বাবু নামে ষাঁটির মালিক আব্দুর রাজ্জাক জানান, আশা, ষাঁড়টিকে বাড়ি থেকে বের করতে চার-পাঁচজন মানুষের প্রয়োজন হয়। এ ছাড়া হাটে আনা-নেওয়া কষ্টকর তাই বাড়ি থেকেই রাজাকে বিক্রি করার চেষ্টা করা হচ্ছে। ষাঁড়টি মুল্য ১৮ লাখ টাকা রাখা হয়েছে। আলোচনা স্বাপেক্ষে দাম দর করা যাবে। ষাঁড়টিকে জন্মের পর রাজাকে দেশীয় পদ্ধতিতে প্রাকৃতিক খাবার খাইয়ে লালনপালন করে আসছি।

তিনি আরও বলেন, খাবারের মধ্যে উল্লেখ্যযোগ্য খড়, ঘাস, ছোলা, মসুরের ডাল, ভুসি, ভুট্টার আটা, চোপড়, খুদের ভাত, খৈল, ধানের গুঁড়া ও চিটাগুড়। এতে প্রতিদিন রাজার খাবারের তালিকায় খরচ হয় ৮০০ থেকে ১ হাজার টাকা। বিশাল দেহের এই ষাঁড়টিকে দেখতে স্থানীয়দের পাশাপাশি জেলাল বিভিন্ন উপজেলার লোকজন আব্দুর রাজ্জাকের বাড়িতে ভিড় করছেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930