IMG-LOGO

মঙ্গলবার, ২০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগমান্দায় হাটবাজার উন্নয়নের নামে সরকারি অর্থ নয়ছয়ের অভিযোগযে কোনো পরিস্থিতিতে সর্বোচ্চ সামরিক প্রস্তুতির পরামর্শ ওয়াকার-উজ-জামানেরবিতর্কিত জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজ, কড়া নজরদারিতে চীনা নৌবাহিনীসিংড়ায় ১৮ বছর ধরে চলছে দুর্গাপূজায় ফ্রি মেডিকেল ক্যাম্পনাটোরের দুর্ঘটনায় প্রাণ গেল বাগমারার আনোয়ারেরফুলবাড়ীতে দুর্গা প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন, চলছে সংস্কার কাজরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যুহযরত শাহজালাল বিমানবন্দরে আগুন‘সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে’নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০গোমস্তাপুরে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি বিতরণবাঘায় শান্তিপূর্ণ পূজা উদযাপনে পুলিশ-আনসার ও ভিডিপির সতর্ক পাহারারাজশাহী হলদিবোনা গ্রামে যুব ঐক্য পরিষদের উদ্যোগে আদিবাসী নারীদের মাঝে বস্ত্র বিতরণ
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> পোরশায় নৌকা তৈরীতে ব্যস্ত কারিগররা

পোরশায় নৌকা তৈরীতে ব্যস্ত কারিগররা

পোরশায় নৌকা তৈরীতে ব্যস্ত কারিগররা

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া পুনর্ভবা নদির পানি বেড়ে যাওয়ায় ডিঙ্গি নৌকা তৈরীতে ব্যস্ত পোরশার কারিগররা। নদিতে নতুন পানি আসায় এলাকার জেলে সহ বাসিন্দারা নতুন নৌকা তৈরি এবং পুরাতন নৌকা মেরামত করতে ব্যস্ত হয়ে পড়েছেন। এই নদিকে ঘিরে যারা জেলে পেশাজীবী হিসাবে বসবাস করেন তারা এখনই প্রস্তুতি নিচ্ছেন।

এ কারণে উপজেলা নিতপুরে নৌকা তৈরির ধুম পড়েছে। আর নদীর আশেপাশের এলাকায় কেউকেউ পুরাতন নৌকায় লাগাচ্ছেন আলকাতরা আবার ভাঙ্গা পুরাতন নৌকায় দিচ্ছেন জোড়াতালি। কেউবা নতুন নৌকা তৈরি করে নিতে মিস্ত্রিদের দিচ্ছেন তাগাদা। সব মিলিয়ে নৌকা তৈরীর কারিগররা ব্যস্ত সময় পার করছেন। পোরশা উপজেলায় বর্ষাকালে পুনর্ভবা নদি ভরে গেলে জেলেরা এই পানিতে মাছ শিকার করে থাকেন। এ কাজেই নৌকা বেশী ব্যবহার হয়ে থাকে। এ কারণে এসময় ব্যাপকভাবে নৌকার প্রয়োজনীয়তা দেখা দেয়। ফলে কারিগর মিস্ত্রিরা এসময় নৌকা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন। উপজেলার নিতপুর সদরে টেলিফোন এক্সচেঞ্জের পাশে নতুন নৌকা তৈরি এবং পুরাতন নৌকা মেরামতের কাজ করছেন কারিগররা।

নৌকার কারিগর গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামের কালো মিস্ত্রি জানান, তারা তাদের উপজেলা থেকে পোরশা উপজেলায় এসে নৌকা তৈরী করেন। তারা কারখানার পাশেই থাকেন। সাধারনত নৌকা তৈরিতে কড়ই ও মেহগনি কাঠ বেশি ব্যবহার করা হয়। তবে ডিঙ্গি নৌকা তৈরিতে আবার কেউকেউ কাঁঠাল কাঠও ব্যবহার করে থাকেন। এসব নৌকা তৈরিতে তারকাঁটা, আলকাতরা, টিনের পাত ইত্যাদি ব্যবহার করা হয়। একটি ডিঙ্গি নৌকা তৈরী করতে সাধারণত ৫-৬জন শ্রমিক লাগে। এতে একদিনে একটি ডিঙি নৌকা তৈরি করে শেষ করা যায় বলে তিনি জানান। মালিক নিজে কারিগর দিয়ে নৌকা তৈরি করে নিলে খরচ বেশী এবং টেকসই হয়। আর কেউ অর্ডার দিয়ে তৈরি করে নৌকা নিলে দাম একটু কম হয় এবং টিকসইও কম হয়।

অপর একজন মিস্ত্রি রবিউল ইসলাম জানান, ৯ থেকে ১০ এবং ১৪ হাত পর্যন্ত লম্বা ডিঙ্গি তৈরী করছেন তারা। আর রকমভেদে এসব নৌকার দাম সাড়ে ৪ হাজার টাকা থেকে ৯৫ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। তিনি জানান, পুনর্ভবা নদি ছোট নদি হওয়ায় শুধু মাছ ধরার জন্য ডিঙি নৌকার অর্ডার বেশি পাওয়া যায়। তবে দু-একটি বড় নৌকার অর্ডারও হয়। তারা তাদের নৌকা তৈরীর কারখানায় নিয়মিতভাবে ৫/৬জন কারিগর কাজ করেন বলে জানান। তবে কাজ বেশী হলে কারিগরের সংখ্যাও বাড়াতে হয়। তারা বছরে ৩ মাস নৌকা তৈরী করেন বলে জানান।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930