IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে হরিজন সম্প্রদায়কে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে হরিজন সম্প্রদায়কে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জে : ব্রিটিশ আমলের মিরনজিল্লা হরিজন কলোনী থেকে হরিজন সম্প্রদায়কে উচ্ছেদ ও পুর্নবাসন, কোটা বাস্তবায়ন ও প্রবর্তনের দাবিতে মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে হরিজন ঐক্য পরিষদ৷

বুধবার (১০ জুলাই) বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে মানববন্ধনের পর জেলা প্রশাসকের মাধ্যমে এসব দাবি নিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ব্রিটিশ আমলের ঢাকার মিরনজিল্লা হরিজন কলোনী উচ্ছেদের উদ্যোগ নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন৷ এর প্রতিবাদ জানায় এবং যাদেরকে উচ্ছেদ করা হয়েছে তাদেরকে পুর্নবাসন করতে হবে। এছাড়াও হরিজনদের জন্য বিভিন্ন সরকারি-আধা সরকারি দপ্তর নিয়োগে যে কোটা রয়েছে তা বাস্তবায়ন করতে হবে। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন হরিজন ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী, উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা শীল শ্যাম কিশোর দাস, হরিজন ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা রথিন রায় রুবেল, হরিজন ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি রাজেন হরিজন, সাধারণ সম্পাদক জেন্টু কুমার, একতাটা প্রকাশ দলিত বঞ্চিত জনগোষ্ঠী আন্দোলন জেলা কমিটির উপদেষ্টা সাজেমান হক, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান মনির, কমিউনিস্ট পার্টির নেতা সেন্টু, হরিজন নারী নেত্রী মালতি রানী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদর উপজেলার সাধারণ সম্পাদক সঞ্জিব সাহা।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31