IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
Home >> নগর-গ্রাম >> নাচোলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার কর্মকর্তা লাপাত্তা

গ্রাহকরা দিশেহারা

নাচোলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার কর্মকর্তা লাপাত্তা

নাচোল ইসলামী ব্যাংক এজেন্ট শাখা

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ইসলামী ব্যাংক বাংলাদেশ এর নাচোল এজেন্ট পয়েন্টের এজেন্ট গ্রাহকদের টাকা অভিনব কায়দায় আত্মসাৎ করে দীর্ঘদিন ধরে লাপাত্তা।

গ্রাহকরা (আমানতকারীগণ) তাদের হিসাব বুঝিয়ে না পেয়ে দিশেহারা। এজেন্ট ইশারুল হকসহ তার অপর তিন সহযোগীরা গত ১৭ জুলাই থেকে ওই এজেন্ট শাখায় যোগসাজসে এ ঘটনা ঘটিয়েছেন।

ইসলামী ব্যাংক রহনপুর শাখার ভাইস প্রেসিডেন্ট মনিরুজ্জামান জানান, ব্যাংকের হিসাবধারীগণ গত ১৭ জুলাই ওই শাখায় গিয়ে তাদের টাকা উঠাতে গেলে তাদের হিসাবে গরমিল দেখে বিস্মিত হন। বিষয়টি কয়েকদিনের মধ্যে অন্যান্য গ্রাহকদের মধ্যে জানাজানি হলে পরদিন থেকে ওই শাখায় গ্রাহকরা ভিড় জমান। কিন্তু ওই শাখার এজেন্ট ইসারুল হক, ক্যাশিয়ার আনিসুর রহমান, মার্কেটিং অফিসার আবু রায়হান ও রহনপুর শাখার জুনিয়র অফিসার মমিনুল ইসলাম গ্রাহকদের হিসেবে গরমিলের কোন সদুত্তর না দিয়ে কর্মস্থল থেকে সটকে পড়েন। ফলে অনেক আমানতকারী/গ্রহক ইসলামী ব্যাংক রহনপুর শাখায় তাদের মৌখিক অভিযোগ জানান।

তিনি জানান, এরই প্রেক্ষিতে রহনপুর শাখার ভাইস প্রেসিডেন্ট মনিরুজ্জামান গত ১৮ জুলাই নাচোল থানায় এজেন্ট ইসারুল হকসহ অপর তিন সহযোগির বিরুদ্ধে অবৈধ পন্থায় লুজ প্রিন্টেড ভাউচারে গ্রাহকের টাক জমাসহ টাকা আত্মস্বাতের অভিযোগ দায়ের করেছেন বলে নাচোল থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার নিশ্চিত করেছেন। গ্রাহকদের হিসেবে গরমিল ও থানায় চার কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এসবই গোপন থাকে। কিন্তু গত ৩০ জুলাই উপজেলার হাঁকরইল গ্রামের জেন্টু তার প্রবাসে থাকা ছেলের পাঠানো টাকা ওই শাখায় উঠাতে গেলে থলের বিড়াল বেরিয়ে পড়ে। তবে এ পর্যন্ত গ্রাহকদের পক্ষ থেকে ৩০ লাখ টাকার অভিযোগ পাওয়া গেছে।

এদিকে নাচোল এজেন্ট আউটলেটের কার্যক্রম সাময়িক বন্ধ করা হয়েছে। তবে ব্যাংকিং লেনদেনের জন্য যেকোন এজেন্ট আউটলেটসহ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি রহনপুর শাখায় যোগাযোগের জন্য গ্রাহকদের অনুরোধ করা হয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31