IMG-LOGO

সোমবার, ২৫ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় কৃষক দলের ইউনিয়ন কমিটি গঠন,আহ্বায়ক মিঠু,সদস্য সচিব তোহিদুলগোমস্তাপুরে রেশম চাষি ও বসনী সমাবেশরাজশাহীতে বিপুল পরিমাণ মাদক সহ দুই কারবারি গ্রেপ্তারবাঘায় মহাপরিচালকের ঈদ উপহার পেলেনআনসার-ভিডিপির কমান্ডার- দলনেতা-দলনেত্রী১৪নং ওয়ার্ড (পশ্চিম) বিএনপির সাধারণ সম্পাদকলিটনের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোকসোমবার হজের আনুষ্ঠানিকতা শুরুকয়েক ঘণ্টার মধ্যে বিশ্ববাসী সুখবর পাবে‘বাংলাদেশ দ্রুতই টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হবে’৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়ে যুবকের মৃত্যুদণ্ডরাজশাহী মহানগরীতে ট্রাফিক পুলিশের বদান্যতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিকরাণীনগরে পারিবারিক কলহের জেরে যুবককে কুপিয়ে জখমমান্দায় ৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগমিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩ বাংলাদেশিবাগমারায় মাদক ব্যবসায়ী সহ গ্রেপ্তার ৩, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণবাগমারার বৈলসিংহে কুরআন সবক ও দোয়া অনুষ্ঠিত
Home >> রাজশাহী >> রুয়েটে আন্তর্জাতিক কনফারেন্স IEEE PEEIACON-2024 এর উদ্বোধন

রুয়েটে আন্তর্জাতিক কনফারেন্স IEEE PEEIACON-2024 এর উদ্বোধন

রুয়েটে আন্তর্জাতিক কনফারেন্স IEEE PEEIACON-2024 এর উদ্বোধন

রুয়েটে আন্তর্জাতিক কনফারেন্স IEEE PEEIACON-2024 এর উদ্বোধন। ছবি- ধূমকেতু নিউজ

ধূমকেতু প্রতিবেদক : রুয়েটের তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের কনফারেন্স রুম এ দুই দিন ব্যাপি আন্তর্জাতিক কনফারেন্স IEEE PEEIACON-2024 উদ্বোধন হয়েছে।

এই কনফারেন্সটি IEEE বাংলাদেশ সেকশন ও IEEE ইন্ডাস্ট্রি এ্যাপ্লিকেশন সোসাইটি, বাংলাদেশ চ্যাপ্টার কর্তৃক আয়োজিত ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পাওয়ার, ইলেকট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স ও ইন্ডাস্ট্রিইয়াল এ্যাপ্লিকেশন (PEEIACON-2024)।

উল্লেক্ষ্য যে, উক্ত কনফারেন্সটির সহিত INOCON 2024 যুক্ত ছিল।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় উক্ত আন্তর্জাতিক কনফারেন্সটিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, আমেরিকার ভার্জিনিয়ার রিসার্চ ইন্সটিউট এর পরিচালক প্রফেসর ও এম সাইফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, এমিরেটস প্রফেসর অফ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ড. এম রেজোয়ান খান।

আরও বক্তব্য প্রদান করেন, IEEE বাংলাদেশ সেকশনের চেয়ার প্রফেসর ড. মশিউল হক (চুয়েট), অর্গানাইজিং চেয়ার প্রফেসর ড. ফারুক হোসেন (রুয়েট), জেনারেল চেয়ার প্রফেসর ড. সেলিয়া শাহনাজ (বুয়েট) এবং টেকনিক্যাল চেয়ার হিসেবে প্রফেসর ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ (বুয়েট) ও প্রফেসর ড. সেলিম হোসেন (রুয়েট)।

উক্ত আন্তর্জাতিক কনফারেন্সটিতে কী-নোট স্পীকার হিসেবে বক্তব্য রাখেন, জাপানের ট্যয়োমা ইউনিভার্সিটির প্রফেসর হিরোইকি ওকাদা, আমেরিকার দিলোয়ারি স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ড, এম মুক্তি রানা, আমেরিকার IEEE ও স্মার্ট ভিলেজের প্রেসিডেন্ট ড, রাজন কাপুর। এছাড়াও কী-নোট স্পীকার হিসেবে বক্তব্য রাখেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর প্রফেসর নওশাদ আমিন।

এই কনফারেন্সটিতে দেশের ও বিদেশের গবেষকবৃন্দ ও ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন অনলাইন এবং স্বশরীরে। দেশ ও বিদেশ হতে ৪৫৬টি গবেষণালব্ধ পেপার জমা হয়, তন্মধ্যে রিভিউ প্রক্রিয়া সম্পন্ন করে ১৯০টি গবেষণালব্ধ পেপার উপস্থাপন করার জন্য মনোনীত করা হয়। পেপার উপস্থাপনের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের আইডিয়া কন্টেস্ট এবং ইনোভেটিভ প্রজেক্ট সোকেশিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

২ দিনব্যাপি আন্তর্জাতিক কনফারেন্সে ইন্ডাস্ট্রিয়াল একটিভিটিজ সম্পর্কিত মেশিন লার্নিং আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) বিষয়ক লেকচার, ওয়ার্কশপ ও কুইজ অনুষ্ঠিত হয়।

উক্ত কনফারেন্সটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের ছাত্র-ছাত্রীরা টেকনিক্যাল সহযোগী হিসেবে কাজ করে।

পরবর্তীতে সন্ধ্যা সাড়ে ৭ টায় রুয়েটের তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের কনফারেন্স রুম এ সমাপনী ও পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে দুই দিনব্যাপি আন্তর্জাতিক কনফারেন্সটি IEEE PEEIACON-2024 শেষ হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930