IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> আইন-আদালত >> বিএনপি নেতা মুনসুর রহমানসহ সকল আসামীদের নি:শর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

বিএনপি নেতা মুনসুর রহমানসহ সকল আসামীদের নি:শর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর আলোচিত শাহেন শাহ্ হত্যা মামলার প্রধান আসামি রাসিক ১নং ওর্য়াডের তিন বারের নির্বাচিত কাউন্সিলর বিএনপি নেতা মুনসুর রহমানসহ সকল আসামীদের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় রাজশাহী কোর্ট শহীদ মিনারের সামনে বিক্ষোভ মিছিল শেষে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের পূর্বে ১নং ওয়ার্ড এলাকাবাসীর আয়োজনে রায়পাড়া থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কোর্ট শহীদ মিনার চত্বরে আসেন। এরপর শহীদ মিনারের তারা মানববন্ধন করেন। মানববন্ধন শেষে রাজশাহী জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

মিছিল ও মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এ.কে.এম রবিউল করিম, ইমাম জাকীর হেসেন, এডভোকেট রকি, এলাকাবাসী মাসুম, সাদ্দাম, মোজাহার হোসেন, সম্্রাট, সুমন, মোহন, জনি, সেলিম, রানা, মনোয়ারা খাতুন, তানিয়া কাতুন, নুরুল ইসলাম নুর, মুনসুর এর ছেলে রাফি, আব্দুল ওয়াদুদ বাবলু, শাহেবজাদা, শামীম রেজা, বদরুদ্দোজা বদও, মাহুফুজ আলম, আলিম রেজা, রংলাল, হাসান আলী, বখতিয়ার রানা, হিরা, জোসনা, কোরবান আলী, মঞ্জু, সাইফুল ও জহুরুল। এছাড়াও মিছিল ও মানববন্ধনে ১নং ওয়ার্ডের দমমত নির্বিশেষে সর্বোস্তরের স্থানীয় জনগণ, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দসহ শতশত নারী পুরুষ অংশগ্রহন করেন।

মানবন্ধনে উপস্থিত জনগণ বলেন, তিনবারের জনপ্রিয় সাবেক ওয়ার্ড কাউন্সিলর মনসুর রহমানকে প্রধান আসামী করে ২০১৩ সালে একটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক হত্যা মামলা দায়ের করা হয়। ২০২১ সালের ৯ ডিসেম্বর বিজ্ঞ আদালত শাহেন শাহ হত্যার সেই মিথ্যায় মামলায় ফরমায়েশি রায়ে মনসুর রহমানসহ মোট ৯জনকে ফাঁসি ও এক লক্ষ করে টাকা জরিমানা করা হয়। সেইসাথে একই ধারায় ২২জনকে যাবজ্জীবন এবং পঞ্চাশ হাজার টাকা করে প্রতিজনকে জরিমানা করেন রাজশাহী মহানগর দায়রা জর্জ আদালতের বিচারক। সম্পূর্ন বে-আইনী ভাবে আসামীদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে বক্তরা উল্লেখ করেন।

মৃত্যুদন্ড প্রাপ্ত অন্যান্য আসামীরা হলেন, মৃত খলিলুর রহমানের ছেলে হাসানুজ্জামান হিমেল ও তৗফিকুল ইসলাম চাঁদ, গিয়াস উদ্দিনের ছেলে মহাসীন, মৃত ওয়াহেদ আলীর ছেলে সাইরুল, নুহু শেখের ছেলে রজব, মৃত আক্কাস আলীর ছেলে বিপ্লব, গোলসের কসাই এর ছেলে মমিন ও আব্দুস সালামের ছেলে আরিফুল ইসলাম।

এদিকে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন- গিয়াস উদ্দিন ওরফে গেসুর ছেলে মাহাবুল, মৃত তাজু শেখ এর ছেলে সাত্তার, মৃত আজিম আলীর ছেলে সাজ্জাদ হোসেন, মৃত ঝড়ু শেখের ছেলে বখতিয়ার আলম রানা ওরফে রংলাল ও হাসান আলী, মৃত লিয়াকত মন্ডল ওরফে লেক মন্ডলের ছেলে মাসুদ, মৃত তাইদ এর ছেলে রাসেল, ইমদাদুল হকের ছেলে রাজা, মজিবর রহমানের ছেলে মুর্তুজ, মোস্তফার ছেলে সুমন, মহাসীন এর ছেলে আসাদুল ও আখতারুল, মৃত আব্দুস সামাদের ছেলে জইদুর রহমান, মৃত গোলাপ শেখ এর ছেলে ফরমান আলী, মৃত খলিলুর রহমানের ছেলে জয়নাল আবেদীন, রেজাউল করিম এর ছেলে রাজু আহম্মেদ, মৃত মাজদার আলীর ছেলে আকবর আলী, মৃত ওয়াহেদ আলীর ছেলে সম্রাট হোসেন, মৃত ওয়াজেদ আলী ওরফে ওজার ছেলে লাল মোহাম্মদ ওরফে লালু ও টিয়া আলম, আজিম আলীর ছেলে আজাদ হোসেন ও মৃত ওয়াহেদ কসাইয়ের ছেলে মাসুম। এরা সবাই এখনো জেলে রয়ছেন।

তারা আরো বলেন, রাজনৈতিক প্রতিহিংসায় সাবেক এই ওয়ার্ড কাউন্সিলরকে আসামী করা হয়। দীর্ঘ সময় আওয়ামীলীগ শাসনামলে মামলাকারীদের এবং সাবেক খুনি হাসিনা সরকারের পেটয়া বাহিনীর ভয়ে কেউ মুখ খুলতে পারে নি। তবে ৫ আগস্ট স্বৈরাচার খুনি হাসিনা সরকারের পতনের পর বিষয়টি নিয়ে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। তারই প্রতিফলন স্মরূপ বৃহস্পতিবার এলাকাবাসীর দলমত নির্বিশেষে নির্দোষ মনসুর রহমানসহ সকল আসামীদের দ্রæত মুক্তির দাবীতে এই কর্মসূচী করেন বলে জানান। তারা আরো বলেন, যেহেতুৃ মামলাটি সম্পূর্ন রাজনৈতিক। এজন্য সকল দিক বিবেচনা করে দ্রæত মুক্তির দাবী জানান তারা। দাবী না মানলে আগামীতে এই বিষয়ে আরো কঠোর কর্মসূচীতে যাওয়ার ঘোষণাও দেন এলাকাবাসী।

উল্লেখ্য মামলার বিবরনী থেকে জানা যায় ২০১৩ সালের ২৮ আগস্ট শাহেন শাহ হত্যাকান্ডের জন্য বাদীপক্ষ রাজনৈতিক ফায়দা লুটতে এই মিথ্যা মামলা দায়ের করেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31