IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> শেষ মুহূর্তে চলছে সাজসজ্জা, কঠোর নিরাপত্তায় প্রশাসন

দুর্গাপূজা উৎসব

শেষ মুহূর্তে চলছে সাজসজ্জা, কঠোর নিরাপত্তায় প্রশাসন

মোহনপুরের আনসার বাহিনী

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আর মাত্র কয়েকদিন বাকি। পূজা ঘিরে উৎসবের কমতি নেই। মন্ডপে মন্ডপে চলছে শেষ মুহূর্তের রং-তুলি আর সাজসজ্জার কাজ।

প্রতিবারের মতো এবারেও আনন্দঘন পরিবেশে উৎসব উদযাপন করতে চান দর্শনার্থীরা। দুর্গোৎসব উদযাপনে প্রশাসনের কাছে কঠোর নিরাপত্তা দাবি করেছেন পূজা উদযাপন পরিষদ।

সে উপলক্ষে রাজশাহীর মোহনপুর থানা এলাকায় ১৫টি পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা জোরদার বিষয়ে গ্রাম-পুলিশদের ব্রিফিং প্যারেড এ নিরাপত্তা জোরদারে জন্য দিকনির্দেশনা দিয়েছেন মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।

তিনি জানান, মন্ডপে মন্ডপে বসানো হয়েছে সিসি ক্যামেরা। যে কোন ঘটনা প্রশাসনকে জানান দিতে প্রতিটি মন্ডপে কর্মার্তাদের নম্বর সম্বলিত ব্যানার সাটানো হয়েছে। নির্বিঘ্নে পূজা উৎসব শেষ করতে সংশ্লিষ্ট বিট পুলিশের অফিসারগন পূজা কমিটির সাথে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করে চলেছেন। আমরা নিরাপত্তা চাদর দিয়ে পুরো থানা এলাকার পূজামন্ডপে পূজা উৎসব সফলতার সাথে শেষ করতে চাই। সেকারণে সকলের সহযোগিতা কামনা করছি।

এবিষয়ে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়শা সিদ্দিকা বলেন, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকল দপ্তর কাজ করছেন। পল্লী বিদ্যুৎ এবং ফায়ার সার্ভিসকে পূজা উপলক্ষে বিশেষ প্রস্তুতি রাখতে নির্দেশনা দেওয়া দেওয়া হয়েছে। মোহনপুর থানা পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশ এবং আনসারও মোতায়েন থাকবে। তৃনমূল পর্যায়ে জনপ্রতিনিধিদেরকেও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কাজ করতে বলা হয়েছে। সরকার কর্তৃক নির্ধারিত বরাদ্দ এরই মধ্যে পূজামণ্ডপ গুলোতে প্রেরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31