IMG-LOGO

শুক্রবার, ২৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
লালইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপনফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলনমান্দায় মাদক, দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তারতারাগঞ্জে পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তার বিরুদ্ধে ঋণ দেয়ার নামে নারীকে কুপ্রস্তাবের অভিযোগসড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ত্ব জীবনে চারঘাটের তফেজ পেটের দায়ে ভিক্ষাবৃত্তি করেই চলে তার সংসার‘সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন’চারঘাটে বিকল্প ফসল চাষে বদলে যাচ্ছেকৃষি, বাড়ছে আয় ও কর্মসংস্থানের সুযোগধামইরহাটে প্রতিপক্ষের শত্রুতার বিষে পুড়লো ৭ কৃষকের ১০ বিঘা জমির ধানরাণীনগরে রাইডোর দুই বছর পূর্তি ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতাচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিবভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন শনিবারসৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবিআরব বিমানবন্দরে হামলায় ২ প্রবাসী বাংলাদেশি আহতরাজশাহীতে ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল‘সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ’দেশে ডেঙ্গুতে দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ১৫১২
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> পুঠিয়া বাস স্ট্যান্ডে যাত্রী ছাউনি না থাকায় দুর্ভোগে যাত্রীরা

পুঠিয়া বাস স্ট্যান্ডে যাত্রী ছাউনি না থাকায় দুর্ভোগে যাত্রীরা

পুঠিয়া বাস স্ট্যান্ডে যাত্রী ছাউনি না থাকায় দুর্ভোগে যাত্রীরা

পুঠিয়া বাস স্ট্যান্ডে যাত্রী ছাউনি না থাকায় দুর্ভোগে যাত্রীরা। ছবি- ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া

ধূমকেতু প্রতিবেদক, আবু হাসাদ, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া বাসস্ট্যান্ডে নেই কোনো যাত্রী ছাউনি। এতে প্রতিদিন হাজার ও মানুষ পড়ছে দুর্ভোগে। গত বুধবার (০৯ অক্টোবর) সরজমিনে গিয়ে দেখা যায় ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া সদর বাস স্ট্যান্ডে এক পাশে দাঁড়িয়ে আছে অনেক যাত্রী। এই বাস স্ট্যান্ড ব্যবহার করে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রতিদিনই যাতায়াত করে হাজারো মানুষ।

কিন্তু এই মানুষগুলোর জন্য নেই বাসস্ট্যান্ডে কোন নির্ধারিত স্থান। কিন্তু তারপরেও তাদের প্রতিদিনই দীর্ঘ সময় বাসের জন্য অপেক্ষা করতে হয় এই বাসস্ট্যান্ডে। রোদ কিংবা বৃষ্টি হলে যানবাহনের জন্য অপেক্ষাকৃত যাত্রীরা মহাসড়কের পাশেই ব্যক্তি মালিকাধীন দোকানের সামনে দাঁড়িয়ে থাকেন। এসময় অনেক দোকানিরা বিরক্ত বোধ করেন। বৃষ্টি শুরু হলে যাত্রীদের ভোগান্তির শেষ নেই। অনেক সময় যাত্রীরা বৃষ্টির পানিতে ভিজে গাড়িতে উঠতে দেখা গেছে। সাধারণ যাত্রীরা জানান অন্যান্য উপজেলায় যেমন যাত্রী ছাউনি ব্যবস্থা আছে ঠিক তেমনি এই উপজেলাতেও একটি যাত্রী ছাউনির অতি জরুরি দরকার বলে মনে করেন যাত্রীরা।

গাড়ির যাত্রী রফিকুল ইসলাম জানান, পুঠিয়া উপজেলা সদরে এই বাস স্ট্যান্ড অবস্থিত । কিন্তু দুঃখ জনক বেপার এই বাস স্ট্যান্ডে কোন বসার বা দাঁড়িয়ে থাকার। নির্দিষ্ট স্থানে নেই। যাত্রী ছাউনি না থাকায় প্রতিদিন মানুষের ভোগান্তি পোহাতে হয়। বৃষ্টি হলে ভোগান্তির শেষ নেই।

একাধিক মহিলা যাত্রীরা বলেন, আমরা মেয়ে মানুষ এই বাসস্ট্যান্ডে না আছে কোথাও একটু দাঁড়ানোর ব্যবস্থা না আছে কোন বসার ব্যবস্থা। এই বাসস্টান্টটি ব্যবহার করেই আমরা প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে প্রতিনিয়তই যাওয়া আসা করে থাকি। একটু বৃষ্টি এলেই ছেলে মানুষ যেখানে সেখানে দৌড় দিয়ে যেতে পারলেও আমরা মেয়ে মানুষ পানিতে ভিজেই দাঁড়িয়ে থাকতে হয় পরে গাড়ি আসলে গাড়িতে উঠতে হয়। সেই জন্য যাত্রী ছাউনির অতি জরুরি দরকার বলে মনে করি আমরা।

পুঠিয়া বাস স্ট্যান্ডের স্থানীয়রা বলেন, যাত্রীরা বৃষ্টির মৌসুমে অনেক কষ্টের শিকার হন, প্রতি নিয়ত যাত্রীরা দোকানের সামনে দাঁড়িয়ে থাকে। সেই জন্যে বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনি নির্মাণ করা অতি জরুরী হয়ে পড়েছে।

এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,কে,এম, নূর হোসেন নির্ঝর জানান, আমি পুঠিয়া উপজেলা আসার পরে মহাসড়ক দিয়ে যাতায়াতের সময় লক্ষ্য করি শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষই রাস্তার একপাশে দাঁড়িয়ে থাকে তাদের না আছে একটু ভালোভাবে দাঁড়ানোর বা বসার সুব্যবস্থা সেজন্যই আমি চেষ্টা করি পুঠিয়া বাসস্ট্যান্ডে একটি যাত্রী ছাউনি তৈরি করার। পরবর্তীতে জানতে পারি মহাসড়কটি সংস্কার করে চার লেনে রূপান্তরিত করা পরে। রাস্তার কোন পাশের বেশি জায়গা মহাসড়কের কাজের জন্য ব্যবহার করা হবে এর সুনির্দিষ্ট কোন তথ্য না থাকার কারণে যাত্রী ছাউনি তৈরি করা সম্ভব না। রাস্তার কাজ সম্পন্ন হলে বরাদ্দর ব্যবস্থা করা হবে এবং যাত্রী ছাউনিও নির্মাণ করা হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930