IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> টপ নিউজ >> ১৫ বছর পর ধামইরহাট পৌর নির্বাচন

১৫ বছর পর ধামইরহাট পৌর নির্বাচন

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে বহুল প্রতিক্ষিত ধামইরহাট পৌরসভার ভোট হতে যাচ্ছে নতুন বছরের জানুয়ারীতে। দীর্ঘ ১৫ বছর অপেক্ষা শেষে তৃতীয় দফায় ঘোষিত নির্বাচনী তফশীল অনুযায়ী নওগাঁর ধামইরহাট পৌরসভায় ভোট গ্রহণ হবে আগামী বছরের ৩০ জানুয়ারী। ব্যালটের মাধ্যমেই ভোট গ্রহণ থাকছে ধামইরহাট পৌর নির্বাচনে।

১৪ ডিসেম্বর নওগাঁ জেলা নির্বাচন অফিসার ও ধামইরহাট পৌরসভা নির্বাচন-২০২১ এর রিটার্ণিং অফিসারের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির বরাত দিয়ে ধামইরহাট উপজেলা নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন জানান, ৩য় দফায় নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক তফশীল ঘোষনা করা হয়েছে, চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে, মনোনয়ন পত্র বাছাই হবে ২০২১ সালের ৩ জানুয়ারী ও প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ থাকছে ১০ জানুয়ারী পর্যন্ত। ৯ টি ওয়ার্ডের প্রত্যেকটিতে একটি করে ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হবে ৩০ জানুয়ারী সকাল ৮ টা থেকে একটানা বিকাল ৪ টা পর্যন্ত।

এদিকে, দীর্ঘ ১৫ বছর অপেক্ষার পর নির্বাচনের তফশীল ঘোষনা হওয়ায় ধামইরহাট পৌরসভা এলাকায় ব্যাপক ষোড়গোল লক্ষ করা গেছে, যদিও সাধারণ প্রার্থীরা অনেকদিন হতেই মাঠ চষে বেড়াচ্ছেন, ভোটারদের কাছ থেকে ভোট হাসিল করতে দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রæতি।

অপরদিকে, ২য় দফার ঘোষিত তফসীলে ধামইরহাট পৌরসভার নাম না থাকালেও ভোটার ও প্রার্থীরা হাল ছেড়ে দেননি, ৩য় দফায় তফশীল ঘোষণার খবর পেয়ে সবাই যেন মাঠে গাটছাড়া বেধে নেমেছেন। এবারের নির্বাচনে আওয়ামীলীগের পাশাপাশি বিএনপি’র প্রার্থীরাও নির্বাচনে মাঠে থাকবে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31