IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> গোমস্তাপুরে মাদ্রাসা ছাত্রীকে লাগাতার ধর্ষণের অভিযোগ, থানায় এজাহার

গোমস্তাপুরে মাদ্রাসা ছাত্রীকে লাগাতার ধর্ষণের অভিযোগ, থানায় এজাহার

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নৈশপ্রহরী কর্তৃক একটি মহিলা মাদ্রাসার আবাসিক ছাত্রী (১৪)কে লাগাতার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় গত রোববার গোমস্তাপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন নির্যাতিতা ছাত্রীর পিতা। থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার পার্বতীপুর ইউনিয়নের কিনুপাড়া দারুস সুন্নাহ মহিলা হাফিজিয়া মাদ্রাসার আবাসিক ছাত্রী (১৪)কে ওই মাদ্রাসার পরিচালক শারমিন খাতুনের সহায়তায় নৈশপ্রহরী একই ইউনিয়নের সুবইল গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে ঝাটু আলী (৬৫)দীর্ঘদিন যাবত জোরপূর্বক লাগাতর ধর্ষণ করে আসছে।

ঝাটু আলী ওই মাদ্রাসা পরিচালকের পিতা। সে ওই মাদ্রাসায় নৈশপ্রহরী হিসেবে কর্মরত।সর্বশেষ গত ১৭ অক্টোবর রাতে ওই নৈশপ্রহরী মাদ্রাসায় ঘুমন্ত ওই ছাত্রীকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

এ সময় কয়েকজন ছাত্রী তাকে বাধা দিতে গেলে তাদের ভয়ভীতি দেখানো হয়।নির্যাতিতা ছাত্রীকে পবিত্র কোরআন শরিফে হাত রেখে শপথ করা হয় এ ঘটনা প্রকাশ না করার জন্য। নির্যাতন সইতে না পেরে গত ২০ অক্টোবর ওই ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানায়।

পরে স্থানীয়ভাবে এ ঘটনার মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে গত রোববার গোমস্তাপুর থানায় একটি এজাহার দায়ের করেন তার পিতা।

এ বিষয়ে তদন্তের দায়িত্ব পাওয়া পুলিশের উপ- পরিদর্শক আরেফিন জানান,প্রাথমিক তদন্তে অভিযোগের কিছুটা সত্যতা পাওয়া গেছে। গোমস্তাপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর একজন পুলিশ কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31