IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> গোমস্তাপুরে এক সপ্তাহ ধরে অবরুদ্ধ ১টি গ্রাম

সপ্তাহ জুড়ে চলছে দু'পক্ষের সংঘর্ষ

গোমস্তাপুরে এক সপ্তাহ ধরে অবরুদ্ধ ১টি গ্রাম

সংঘর্ষ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ইউনিয়নের গোঙ্গলপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের চলমান সংঘর্ষের কারণে ওই গ্রামবাসী প্রায় এক সপ্তাহ যাবত অবরুদ্ধ অবস্থায় রয়েছে। প্রায় প্রতিদিনই দু’পক্ষের সংঘর্ষ ও ককটেলবাজি চললেও এখনো সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর পদার্পণ হয়নি।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে ককটেল বিস্ফোরণে ১০ টি হিন্দু আদিবাসী পরিবারের বাড়িঘরে আগুন লেগে যায়।

বিষয়টি পুজা উদযাপন পরিষদের জেলা নেতৃবৃন্দ পুলিশ সুপারকে মৌখিকভাবে অবহিত করেছেন বলে জানা গেছে।

এদিকে, বুধবার বিকেলে ওই গ্রাম সরজমিনে পরিদর্শনে গেলে গ্রামবাসীরা জানান, তারা নিরাপত্তাহীনতার কারণে ঘরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। এলাকায় দোকানপাট খোলা নেই। আতংকের মধ্যে তারা দিন অতিবাহিত করছেন।

তারা জানান, গত প্রায় এক সপ্তাহ যাবত ওই এলাকায় দেবত্তর সম্পত্তি নিয়ে দুপক্ষের সংঘর্ষ চলে আসছে। এ ঘটনায় উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছে। বিষয়টি রহনপুর মহন্ত স্টেটের সেবায়ত শ্রী ক্ষিতিশ চন্দ্র আচারী স্থানীয় প্রশাসনসহ আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করলেও তারা এখনো কোন পদক্ষেপ গ্রহণ করেনি।

তারা আরও জান জানান, দেশের পট পরিবর্তনের পর নাচোলের বেলডাঙ্গা গ্রামের আদিসহঅন্যদের সাথে ও গোমস্তাপুর ইউনিয়নের নয়াদিয়াড়ী গ্রামের উলা, বুলু, জমির, মামুনদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত কয়েকদিন যাবত দু’পক্ষের সংঘর্ষ চলে আসছে।

এ বিষয়ে গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামালউদ্দিন জানান, তিনি বিষয়টি স্থানীয় প্রশাসনসহ আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছেন।

এ প্রসঙ্গে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল বাশার জানান, আমরা শীঘ্রই যৌথ বাহিনী সমন্বয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করবো।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31