IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> অর্থনীতি >> পাকিস্তান থেকে জাহাজে এলো আলু-পেঁয়াজ ও শিল্পের কাঁচামাল

পাকিস্তান থেকে জাহাজে এলো আলু-পেঁয়াজ ও শিল্পের কাঁচামাল

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তানের করাচি থেকে প্রথমবার চট্টগ্রাম বন্দরে নোঙর করা সেই কনটেইনারবাহী জাহাজে এসেছে আলু, পেঁয়াজ ও শিল্পের কাঁচামাল। ‘এমভি ইউয়ান জিয়ান ফা ঝং’ নামের জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দর থেকে করাচি হয়ে গত ১১ নভেম্বর চট্টগ্রাম বন্দরে পৌঁছে। এর মধ্য দিয়ে স্বাধীনতার পর প্রথমবার করাচি বন্দর থেকে চট্টগ্রামে সরাসরি বাণিজ্যিক জাহাজ এলো। এর আগে পাকিস্তানের কনটেইনার পণ্য তৃতীয় দেশ হয়ে চট্টগ্রামে আনা হতো।

জাহাজটিতে আসা ৩৭০ টিইইউস (২০ ফুট এককের) কার্গোর মধ্যে করাচি বন্দর থেকে আসে ২৯৭ টিইইউএস এবং জেবেল আলী বন্দর থেকে আনা হয় ৭৩ টিইইউএস কনটেইনার।

বন্দর ও কাস্টমস সূত্রে জানা গেছে, করাচি বন্দর থেকে আসা ২৯৭ টিইইউএস পণ্যের মধ্যে ১১৫ টিইইউএস টেক্সটাইলসহ বিভিন্ন শিল্পের কাঁচামাল। এসব কাঁচামালের মধ্যে রয়েছে ৪৬ টিইইউএস খনিজ পদার্থ ডলোমাইট, ৩৫ টিইইউএস চুনাপাথর, ৬ টিইইউএস ম্যাগনেশিয়াম কার্বোনেট রয়েছে।

এছাড়াও রয়েছে কাঁচশিল্পের কাঁচামাল ভাঙা কাচ ১০ টিইইউএস। রপ্তানিমুখী পোশাকশিল্পের কাপড়, রংসহ নানা কাঁচামাল রয়েছে ২৮ টিইইউএস কনটেইনারে।

পাশাপাশি ১৪ টিইইউএস কনটেইনারে আনা হয়েছে ২০৩ টন আলু এবং ৪২ টিইইউএস রেফার (রেফ্রিজারেটর) কনটেইনারে আনা হয় ৬১১ টন পেঁয়াজ। একটি কনটেইনারে আসে গাড়ির যন্ত্রাংশ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জাগো নিউজকে বলেন, চট্টগ্রাম বন্দর আইএসপিএস কোড মেনে চলা একটি আন্তর্জাতিক বন্দর। আমদানিকারকরা এলসির মাধ্যমে পণ্যের চালান জাহাজে করে বন্দরে আনেন। স্ক্যানিংসহ কাস্টমস হাউসের নিয়মকানুন মেনে পণ্য খালাস নেবেন তারা। করাচি থেকে আসা পণ্যের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

তিনি বলেন, পানামা পতাকাবাহী ‘এমভি ইউয়ান জিয়ান ফা ঝং’ নামের কনটেইনার জাহাজটি সংযুক্ত আরব আমিরাত থেকে করাচি হয়ে চট্টগ্রাম বন্দরে আসে। গত ১১ নভেম্বর জাহাজটি ৩২৮ বক্স কনটেইনারে ৩৭০ টিইইউএস কার্গো নিয়ে আসে। পরদিন জাহাজটি ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ছেড়ে যায়। চট্টগ্রাম বন্দরে আনলোড হওয়া পণ্যের বিষয়ে কাস্টমস জানবে। আমরা শুধু কনটেইনারপ্রতি বন্দরের চার্জ, স্টোর রেন্ট পেয়ে থাকি।

জানা যায়, দুবাইভিত্তিক কনটেইনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ‘ফিডার লাইনস ডিএমসিসি’ কয়েকটি দেশের বন্দরকে নতুন রুটে যুক্ত করেছে। জাহাজটি প্রথমে সংযুক্ত আরব আমিরাত হয়ে পাকিস্তানের করাচি বন্দরে আসবে। এরপর চট্টগ্রাম বন্দরে আসবে। আবার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া হয়ে আবার সংযুক্ত আরব আমিরাত যাবে।

জাহাজটির স্থানীয় এজেন্ট রিজেন্সা লাইন্স লিমিডেটের একজন কর্মকর্তা জানান, জাহাজটি প্রথমবারের মতো গত ১১ নভেম্বর আরব আমিরাত থেকে করাচি হয়ে চট্টগ্রামে এসেছে। পরে চট্টগ্রাম থেকে কয়েকটি দেশের বন্দর ঘুরে পুনরায় আমিরাত যাবে।

বুধবার (১৩ নভেম্বর) ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন জানিয়েছে, করাচি থেকে সরাসরি পণ্যবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে, যা দুদেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক সংযোগকে চিহ্নিত করেছে। এ যাত্রা দুদেশের মধ্যে সরাসরি বাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদাকে তুলে ধরেছে।

ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ সরাসরি শিপিং রুটটিকে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি সমগ্র অঞ্চলে আরও সমন্বিত ও বাণিজ্য নেটওয়ার্ক বৃদ্ধির ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ বলে অভিহিত করেন।

হাইকমিশনার বলেন, এ উদ্যোগ শুধু বিদ্যমান বাণিজ্য প্রবাহকে ত্বরান্বিত করবে না, বরং ছোট ব্যবসায়ী থেকে শুরু করে বড় রপ্তানিকারকদের উভয় দিকের ব্যবসার জন্য নতুন সুযোগের প্রচার করবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930