IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তার
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে যথাযথ মর্যাদয় বিজয় দিবস উদযাপন

রাজশাহীতে যথাযথ মর্যাদয় বিজয় দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : যথাযথ মর্যাদায় রাজশাহীতে পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিনটি উপলক্ষে সকালে নগরীর শহীদ মিনারগুলোতে প্রশাসন, রাজনৈতকি দল, বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে একাত্তরের বীর শহীদরে প্রতি শ্রদ্ধা জানানো হয়।

★প্রশাসনের কর্মকর্তাদের পুস্পস্তবক অর্পণ
সকালে নগরীর কোট শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন প্রশাসনের কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর হোসেন, মেট্রোপলিটন পুলিশ কমশিনার আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আক্তার।

★রাজশাহী সিটি কর্পোরেশন
এছাড়াও একই শহীদ মিনারে রাজশাহী সিটি কর্পোরেশন পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

★রাসিকের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর
এরপরে রাসিকের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর, কর্মকর্তাবৃন্দ ও কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুস্পস্তবক অর্পণ করা হয়। দিবসটি উপলক্ষে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

★মহানগর বিএনপি পুস্পস্তবক অর্পণ
অপরদিকে, মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজশাহী কলেজ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে। এতে নেতৃত্ব দেন মহানগর বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা। এ সময় উপস্থিত ছিলেন সদস্য সচিব মামুনুর রশিদ।

★জামায়াতে ইসলামের বিজয় বিজয় র‌্যালী
এছাড়াও মহানগর বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামের নেতাকর্মীরা নগরীতে বিজয় র‌্যালী বের করে। পরে সাহেববাজার জিরোপয়েন্টে আলোচনার সভার আয়োজন করে তারা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর মাওলানা ড. কেরামত আলী।
রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাজশাহী মহানগরীর নায়েবে আমীর এডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাদাৎ হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন প্রমূখ।

★রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের বিজয় দিবস পালন
মহান বিজয় দিবস উদযাপন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। সোমবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে বিজয় শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শোভাযাত্রায় অংশ নেন জোটভুক্ত সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠী, সমকাল নাট্যচক্র, রাজশাহী ইউনিভার্সিটি ড্রামা এসোসিয়েশন (রুডা), বিশ্ববিদ্যালয় থিয়েটার, রাজশাহী (বিথিরা), স্বনন, এসোসিয়েশন ফর কালচারাল এডুকেশনের (এস্) সাংস্কৃতিক কর্মীরা।
এছাড়া বিজয় দিবস উপলক্ষে বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার মুক্তমঞ্চ ও টিএসসিসি মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট৷

★রাবি রিপোর্টার্স ইউনিটির শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক, রাবি : মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি। সোমবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানায় সংগঠনটির সংবাদকর্মীরা।
এর আগে একটি র‌্যালি র‌্যালি নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সাংবাদিকরা।
এসময় রাবি রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান ইসলাম, অর্থ সম্পাদক সোহাগ আলী, সাংগঠনিক সম্পাদক মাহাবুব বিল্লাহ, দপ্তর-সম্পাদক আলজাবের আহমেদ কার্যনির্বাহী সদস্য আরিফুজ্জামান কোরবানসহ ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

★রেলওয়ে শ্রমিক ইউনিয়ন
মহান বিজয় দিবসে রাজশাহী রেলওয়ে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়নের সভাপতি মনিরুজ্জামান খান মনির,
সহসভাতি আইয়ুব হোসেন,সম্পাদক মোঃ ইদ্রিস আলী,সদস্য ইসমাইল হোসেন,রেজাউল করিমসহ ইউনিয়নের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31