IMG-LOGO

সোমবার, ৩১ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জোড়া স্বর্ণ নিয়ে ফিরলো রাজশাহীর মেয়ে মারিন আশরাফীরহনপুরে নজরুল সন্ধ্যাতানোরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতমান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ডাসকোর এসওডি বিষয়ক সভাসাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলবআইসল্যান্ডের জনগণ ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে চায় না‘সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেছে’জাতীয় সংসদ ভবনের সামনে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের অবস্থানসিসা দূষণ বন্ধের দাবিতে রাজশাহীতে স্মারকলিপি প্রদানরাসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১৪তম সভা অনুষ্ঠিতসাবেক রেলমন্ত্রী নতুন মামলায় গ্রেফতার‘ফ্যামিলি কার্ড বিতরণ প্রকল্পে মাত্র ১.২ শতাংশ ত্রুটি হয়েছে’রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ডফুলবাড়ীতে অবৈধ্যভাবে বন বিভাগের জায়গাসহ স্থানীয়২২ জনের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
Home >> লাইফস্টাইল >> টপ নিউজ >> যেসব কারণে ভূমিকম্প বোঝা যায় না

যেসব কারণে ভূমিকম্প বোঝা যায় না

ভূমিকম্প

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : পরপর দুইবার ভূমিকম্প হয়ে গেলো কিন্তু বাংলাদেশের অনেকেই বলছেন তিনি ভূমিকম্পের অনুভূতি টের পাননি। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানতে পেরেছেন ‘ভূমিকম্প’ হয়েছে। এর আগে ২০২৪ সালের জানুয়ারির শুরুতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দুটি ভূমিকম্প হয়।

এলএ টাইমসের একটি পরিসংখ্যানে দেখা গেছে যে, ১১৬ জন অংশগ্রহণকারীর মধ্যে প্রায় ২৫ শতাংশ ভূমিকম্পের অনুভূতি টের পাননি। যারা ভূমিকম্পের অনুভূতি টের পাননা তাদেরকে বলা হয় ‘নেভার-ফিলার’। এরা ভূমিকম্প হলেও কিছু বুঝতে পারে না। ভূমিকম্পের অনুভূতি টের না পাওয়ার কিছু বৈজ্ঞানিক কারণ রয়েছে।

বিশেষজ্ঞরা জাানিয়েছেন, এই অনুভূতির তারতম্য ঘটে ব্যক্তির অবস্থানের উচ্চতার কারণে। অর্থাৎ আপনি ভূমি থেকে কত উচ্চতায় আছেন বা কত তলায় অবস্থান করছেন তার ওপর নির্ভর করে। আপনি যত উপরের দিকে থাকবেন ভূমিকম্প হলে আপনার টের পাওয়ার সম্ভাবনা তত বেশি। ১০ তলায় যিনি থাকেন তার থেকে এক বা দুই তলায় বসবাস করা ব্যক্তি ভূমিকম্পের টের পাওয়ার অনুভূতি কম হয়ে থাকে।

এ ছাড়া যাদের সেনসিটিভিটি বা সংবেদনশীলতা কম তারাও ভূমিকম্পের অনুভূতি টের পান না। ভূমিকম্পের সময় ব্যক্তি কোন অবস্থায় ছিল, তার ওপরেও ভূমিকম্পের অনুভূতি টের পাওয়া-না পাওয়া নির্ভর করে।

যিনি বিশ্রাম নিচ্ছিলেন তার ভূমিকম্পের অনুভূতি টের পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যিনি যানবাহনে বা চলাচলের মাঝে থাকেন তার ভূমিকম্পের অনুভূতি টের পাওয়ার সম্ভাবনা খুব কম।

যিনি রান্না করছেন বা দৌড়াচ্ছেন তিনিও টের নাও পেতে পারেন। যিনি চুপচাপ চেয়ারে বসে কাজ করছেন তার ভূমিকম্পের অনুভূতি টের পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।

এছাড়া যে এলাকায় ভূমিকম্প হয়েছে সেই এলাকার সবাই স্বাভাবিকভাবে অনুভব করেন। কিন্তু দূরের ক্ষেত্রে কেউ টের পায় কেউ পায় না। যেমন সম্প্রতি পর পর দুইবার ভূমিকম্প হয়ে গেলো। কিন্তু বাংলাদেশ থেকে কয়েকশো কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎস স্থল থাকায় বাংলাদেশের অনেকেই তা টের পাননি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news