IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> মন্দিরের পুকুর দখল চেষ্টার অভিযোগ তারেক জিয়া প্রজম্ম দল নেতার বিরুদ্ধে

মন্দিরের পুকুর দখল চেষ্টার অভিযোগ তারেক জিয়া প্রজম্ম দল নেতার বিরুদ্ধে

মন্দিরের পুকুর দখল চেষ্টার অভিযোগ তারেক জিয়া প্রজম্ম দল নেতার বিরুদ্ধে

মন্দিরের পুকুর দখল চেষ্টার অভিযোগ তারেক জিয়া প্রজম্ম দল নেতার বিরুদ্ধে। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বাগমারা

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় পুকুর নিয়ে চলছে পুকুর চুরি। ঘটনাটি ঘটেছে উপজেলার শ্রীপুর ইউনিয়নের চাঁইপাড়া গ্রামের। এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার সচেতন মানুষ। অবিলম্বে এমন পুকুর চুরি কর্মকান্ড বন্ধের দাবী জানিয়েছেন এলাকার সচেতন নাগরিক। তারা অবিলম্বে নীরহ মানুষকে হয়রানী ও হেনেস্তার হাত থেকে রক্ষা করার দাবী জানিয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার শ্রীপুর ইউনিয়নের চাঁইপাড়া গ্রামের সরকারী ১ নং খাস খতিয়ান ভুক্ত পুকুরটি গত ১৪২৯ সালে তিন বছরের জন্য ভবেশ চন্দ্র নামের এক ভদ্রলোককে তাদের ধর্মীয় প্রতিষ্ঠান মন্দিরের নামে লীজ দেন। লীজ গ্রহিতা ভবেশ চন্দ্র পরলোক গমন করলে উক্ত পুকুরটি মন্দির কমিটির পক্ষ থেকে শীতল চন্দ্র দেখভাল করেন। শীতল চন্দ্র মন্দিরের পক্ষে পুকুরটি দেখা শুনার জন্য জাকির হোসেন নামের এক মাছচাষীকে দেন। তখন থেকেই জাকির হোসেন পুকুরটি দেখাশোনা শুরু করেন। কিন্তু ওই পুকুরটি একই এলাকার তারেক জিয়া প্রজন্ম দলের ইউনিয়ন সভাপতি আমিনুল ইসলাম পুকুরটি তার বলে দাবী করেন। কিন্তু আমিনুল ইসলাম পুকুরটি কোন দিনই ভোগ দখল করেনি বলে এলাকার লোকজন জানান।

এলাকার লোকজনের অভিযোগ আমিনুল ইসলাম তারেক জিয়া প্রজন্ম দলের সভাপতি হওয়ার পর থেকেই এলাকায় ব্যাপক ক্ষমতার অপব্যবহার করেছেন। তিনি পুকুরটি দখলের জন্য বিভিন্ন ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু এলাকার লোকজন তাকে পুকুরটি অন্যায় ভাবে দখল করতে দেবেনা বলে জানিয়ে দেন। তখন থেকে তিনি এলাকার কিছু সনামধণ্য ব্যক্তিদের জড়িয়ে আইন শৃংখলা বাহিনীর সদস্যসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়ে হয়রানী করে আসছে। গত ২৬ জানুয়ারী জাকির হোসেন লোকজন নিয়ে উক্ত পুকুরের মাছ ধরে বাজারে বিক্রি করেন। মাছ বিক্রিকে কেন্দ্র করে আমিনুল ইসলাম ইউপি চেয়ারম্যান মকবুল হোসেনসহ বেশ কয়েকজনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। এছাড়া তিনি সাংবাদিকদের মাঝে মিথ্যা তথ্য সরবরাহ করে এলাকার নামীদামী মানুষের বিরুদ্ধে সংবাদ প্রচার করান।

এলাকাবাসীর অভিযোগ, আমিনুল ইসলাম দীর্ঘদিন থেকে বিভিন্ন ভাবে সাধারণ মানুষকে ঠকিয়ে আসছে। তার কথা না শুনলে মামলারও হুমকী প্রদান করে। সরেজমিনে চাঁইপাড়া গ্রামে গিয়ে দেখা যায় মন্দির পুকুরের সাথে নিজের পুকুর বলে দাবী করা আমিনুল ইসলমের কোন সম্পৃক্ততা নেই। সেই সাথে যাদের নাম উল্লেখ করা হয়েছে অভিযোগ করা হয়েছে তারাও কোনদিন ওই পুকুরে মাছচাষ করেননি। এদিকে ওই মন্দির কমিটির সভাপতি শীতল কুমার দাবী করেন আমিনুল ইসলাম আমাকে মিথ্যা স্বাক্ষী বানিয়েছে। মাছ লুটের সাথে চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা জড়িত না। সেই সাথে যাদের নাম দেয়া হয়েছে তারাও না। পুকুর থেকে যারা মাছ মেরেছে তারাই পুকুরে মাছ চাষ করে আসছে। আমাদের মন্দির নামে চেক কাটা হলেও আমিনুল ইসলাম সেটা গোপন করে ফাইদা হাসিলের চেষ্টা করছে। তার মত অনেকেই একই কথা বলেন। আমিনুল ইসলাম নিজেই মন্দিরের পুকুর দখল করতে পায়তারা করছে।

এ ব্যাপারে শ্রীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা বলেন, আমি চেয়ারম্যান থাকাকালীন কোন মানুষের ক্ষতি করিনি। বর্তমানে একটি চক্র আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাখিলে ব্যস্ত হয়ে পড়েছে। যারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে আইন শৃংখলা বাহিনীর প্রতি আহ্বান জানাবো ওই সকল অভিযোগের সঠিক তদন্ত করে যথাযখ ব্যবস্থা নেয়া হোক।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31