IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি
Home >> খেলা >> দশক সেরা কোনো দলে জায়গা হয়নি পাকিস্তানি ক্রিকেটারদের

দশক সেরা কোনো দলে জায়গা হয়নি পাকিস্তানি ক্রিকেটারদের

ধূমকেতু নিউজ ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত সেরা পারফর্ম করে যাওয়া ক্রিকেটাদের তালিকা প্রকাশ করেছে। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির তিন ফরম্যাটের কোনো দলেই জায়গা হয়নি পাকিস্তানি ক্রিকেটারদের।

পাকিস্তানের চেয়ে নবীন এবং তুলনামূলক দুর্বল দল হয়েও আইসিসির দশক সেরা দলে জায়গা পেয়েছেন আফগান ক্রিকেটার রশিদ খান। নান্দনিক পারফরম্যান্সের সুবাদে আইসিসির দশক সেরা টি-টোয়েন্টির দলে জায়গা করে নিয়েছেন এই তারকা লেগ স্পিনার।

পাকিস্তানের মতো একই অবস্থা জিম্বাবুয়ে ক্রিকেট দলের। তাদের কোনো ক্রিকেটার আইসিসির তিন ফরম্যাটের কোনো দলে জায়গা পাননি।

আইসিসির দশক সেরা কোনো দলে জায়গা হয়নি এ সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট, পাকিস্তানের বাবর আজম, দলটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি, বাংলাদেশ দলের তারকা ওপেনার তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের।

জায়গা হয়নি ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, নিউজিল্যান্ডের টিম সাউদি ও রস টেইলরের। শ্রীলংকান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা আইসিসির টেস্ট দলে জায়গা পেলেও সুযোগ পাননি সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের।

দশক সেরা আইসিসির টেস্ট দলে জায়গা হয়নি পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, জিম্বাবুয়ে ও আফগানিস্তানের কোনো ক্রিকেটারের।

আইসিসির দশক সেরা ওয়ানডে দলে নেই পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও আফগানিস্তানের কোনো ক্রিকেটার।

দশক সেরা টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ ও জিম্বাবুয়ের কোনো ক্রিকেটারের।

তবে আইসিসির তিন ফরম্যাটের দলে একক আধিপত্য বিস্তার করেছেন ভারতীয় বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। তিনি টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির তিন ফরম্যাটের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন। এছাড়া আর কোনো ক্রিকেটার দশক সেরা তিন দলে জায়গা পাননি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31