IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> অর্থনীতি >> টপ নিউজ >> ইসলামি ব্যাংকের আওতায় ৫টি ব্যাংক

ইসলামি ব্যাংকের আওতায় ৫টি ব্যাংক

ধূমকেতু নিউজ ডেস্ক : আর্থিক সংকটে পড়া শরিয়াহভিত্তিক পাঁচটি ইসলামি ব্যাংককে একীভূত করার পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী জুলাইয়ে আনুষ্ঠানিকভাবে একীভূতকরণ প্রক্রিয়ার জন্য টিম গঠন শুরু হবে এবং ১৫ অক্টোবরের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান নিশ্চিত করেছেন, এ সংক্রান্ত একটি বৈঠক হয়েছে। তার ভাষ্য ‘আমরা শুনেছি বৈঠকের এজেন্ডা ছিল একীভূতকরণ।’

গতকাল বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে এই পাঁচ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানদের সঙ্গে উচ্চ পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হয়। ব্যাংকগুলো হলো সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক।

কর্মকর্তারা জানান, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি ও প্রতিটি ব্যাংকের দক্ষ কর্মীদের সমন্বয়ে পাঁচটি যৌথ দল একীভূতকরণ প্রক্রিয়ার সঙ্গে কাজ শুরু করবে। এই প্রক্রিয়া সাড়ে তিন মাস ধরে চলবে। একীভূতকরণ প্রক্রিয়া শুরু হলে ব্যাংকগুলো সাময়িকভাবে সরকারের নিয়ন্ত্রণে থাকবে।

তারা আরও জানান, ব্যাংকগুলোর বর্তমান ব্যবস্থাপনা পরিচালকদের সরিয়ে দেওয়া হবে ও বিদ্যমান বোর্ড সদস্য এবং বিভিন্ন খাতের প্রতিনিধিদের সমন্বয়ে একটি নতুন বোর্ড গঠন করা হবে। একীভূত প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে।

এই উদ্যোগটি মূলত ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ-২০২৫’ এর অধীনে ব্যাংকিং খাতকে স্থিতিশীল করতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার অংশ। এই অধ্যাদেশে কেন্দ্রীয় ব্যাংককে সংকটে থাকা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সমাধানের বর্ধিত ক্ষমতা দেওয়া হয়েছে।

বর্তমানে এই আইনের পাইপলাইনে ছয়টি ব্যাংক আছে, তার মধ্যে চূড়ান্ত পর্যায়ে আছে পাঁচ ব্যাংক। বিদেশি মালিকানার কারণে আইসিবি ইসলামিক ব্যাংককে এ প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে।

গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন বলেন, ‘নতুন অধ্যাদেশের আওতায় চলতি বছরের অক্টোবরের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক এই পাঁচটি ব্যাংককে একীভূত করতে পারে। বৈঠকে নতুন অধ্যাদেশের মূল দিকগুলো নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।’

তিনি জানান, তবে কোনো ব্যাংক যদি প্রমাণ করতে পারে তারা নিজেরাই সংকট কাটিয়ে উঠতে পারবে, তাদের জন্য ছাড় বিবেচনা করা হতে পারে। অন্যথায় অধ্যাদেশের আওতায় রেজুলেশন প্রক্রিয়া শুরু হবে।

তিনি বলেন, ‘এখন পাঁচটি ব্যাংককে চিহ্নিত করা হয়েছে। এগুলোকে একটি বড় ইসলামী ব্যাংকে একীভূত করা হতে পারে। সেই প্রক্রিয়া শুরু করতেই এই বৈঠক ডাকা হয়। বৈঠকে একটি রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে।’

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান বৈঠককে ‘প্রাথমিক ধাপ’ উল্লেখ করে বলেন, বাংলাদেশ ব্যাংক তাদের এই পরিকল্পনার কথা জানিয়েছিল।

কেন্দ্রীয় ব্যাংকের এই পরিকল্পনা দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা, ঋণ ও মূলধন ঘাটতিতে জর্জরিত এ খাতে শৃঙ্খলা ও আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930