IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ব্রীজের টোল ঘরের ক্যাশিয়ারকে জবাই করে হত্যা

ব্রীজের টোল ঘরের ক্যাশিয়ারকে জবাই করে হত্যা

হত্যা, হত্যার অভিযোগ, পিটিয়ে হত্যা

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া গ্রামের আরিফ বিশ্বাস ওরফে রুম্মান নামে এক যুবককে জবাই করে হত্যা করা হয়েছে। অভ্যন্তরীণ কোন্দল ও পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় এক যুবদল নেতা ও তার সহযোগীরা তাকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহত রুম্মান দপদপিয়া গ্রামের জিরো পয়েন্ট এলাকার আব্দুস সাত্তার বিশ্বাসের ছেলে এবং দপদপিয়ায় টোল আদায়ের ক্যাশিয়ারের দায়িত্বে ছিলো। রবিবার রাতে তাকে তাকে জবাই করে রাস্তার পাশে ফেলে যাওয়ার পর স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।

হত্যার ঘটনায় অভিযুক্তরা হলো, একই এলাকার আইয়ুব আলীর ছেলে ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আল মামুন,তার সহযোগী নুরুল হাওলাদারের ছেলে রানা, নূরে আলমের ছেলে জিহাদ, কাজেম আলীর ছেলে আলমগীর, ফজলে আলীর ছেলে মিরাজসহ অজ্ঞাত ১০/১২জন কয়েকজন।

নিহতের চাচাতো ভাই মুন্না জানায়, দীর্ঘদিন ধরে দপদপিয়া এলাকায় বসার মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আজিজ বিশ্বাসের সাথে রাজনৈতিক কোন্দল ও জমিজমা-চাঁদাবাজির ঘটনা নিয়ে একই এলাকার আইয়ুব আলীর ছেলে যুবদল নেতা আল মামুনের বিরোধ চলে আসছিল। এনিয়ে আল মামুনসহ তাদের বাহিনী কিছু দিন ধরে বসার মেম্বার ও আজিজ বিশ্বাসসহ তাদের পরিবারকে ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।

রবিবার রাতে আজিজ বিশ্বাসের চাচাতো ভাই টোলের ক্যাশিয়ার রুম্মান বিশ্বাস টোল ঘরে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। জিরো পয়েন্ট এলাকায় কিছু সময় অবস্থানের পর রুম্মান রওয়ানা হলে প্রতিপক্ষ যুবদল নেতা আল মামুন, রানা, জিহাদ, আলমগীর, মিরাজসহ ১০/১২জন সহযোগী হঠাৎ পথরোধ করে। এক পর্যায়ে তারা রুম্মান বিশ্বাসকে ঘিরে ফেলে মাটির উপর চেপে ধরে পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র দিয়ে জবাই করে ঘটনাস্থল ত্যাগ করে।

এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত নলছিটি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও নিহতের পরিবারের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ করেনি বলে জানাগেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31