IMG-LOGO

বৃহস্পতিবার, ২২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলনঅসুস্থ ভূমিমন্ত্রীকে রামেক হাসপাতালে দেখতে গেলেন রাসিক প্রশাসকবিচারের নাম করে যুবককে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধেআড়ম্বরের ভিড়ে ভক্তিটা যেন হারিয়ে না যায়: বাণিজ্যিক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্তরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে ১৫লাখ টাকার সিং মাছ নিধনের অভিযোগরাণীনগরে উত্ত্যক্তে বাধা দেয়ায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ ২জনকে ছুরিকাঘাতবাগমারায় জামায়াতের কর্মী শিক্ষা শিবিরএবার রিয়াদের সঙ্গে ফ্লাইট চালুর ঘোষণা বিমানেরভূমিমন্ত্রী মিনু অসুস্থ হয়ে রামেক হাসপাতালেভর্তি, সুস্থতার জন্য দোয়া প্রার্থনামেয়ে যৌতুক মামলা করায় গোমস্তাপুরে শ্বশুরকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টাকাশিয়াডাঙ্গা থানা এলাকায় এসআরবি-৫ এর আভিযানে ১০৩ টি ককটেল উদ্ধারনিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ৪টি দোকান ভস্মীভূতগোমস্তাপুরের সড়কগুলোতে বেড়েছে দূর্ঘটনাপুঠিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও এবং ওসি, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের চার সদস্য পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ করবে
Home >> অর্থনীতি >> লিড নিউজ >> বাজারে মাছের দাম চড়া

বাজারে মাছের দাম চড়া

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীতে অলিগলির বাজারগুলোতে বিভিন্ন প্রজাতির মাছের দাম চড়া রয়েছে। শীতের মৌসুম এলেও বাজারে ঢুকছে না দেশি মাছ। চাষের মাছ রুই, কাতল, পাবদা, পাঙ্গাসসহ নিত্যপ্রয়োজনীয় সব মাছের দাম এখন চড়া।

রাজধানীর পেয়ারাবাগ ও মালিবাগ রেলগেট বাজার ঘুরে দেখা গেছে, গত ১৫ দিনের ব্যবধানে প্রজাতিভেদে প্রতি কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। মাছের সরবরাহ মোটামুটি কম দেখা গেছে। এদিকে, ফের বাজারে আসতে শুরু করেছে ছোট ইলিশ মাছ।

বাজারে গিয়ে দেখা গেছে, বর্তমানে কাতল মাছ কেজিপ্রতি ২৮০ থেকে ৩২০ টাকা পর্যন্ত রয়েছে। ছোট ইলিশ ৭০০ থেকে ৮০০টাকা, রুই কেজিপ্রতি ৩৫০ টাকা, বড় ট্যাংরা ৯০০ টাকা, পাবদা ৩৫০ টাকা, শিং মাছ ৩৫০ টাকা, পাঙ্গাস ২০০ থেকে ৩০০ টাকা, কই মাছ ২০০ টাকা, ছোট সরপুঁটি ২০০ টাকা এবং বড় সরপুঁটি ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ওয়ারলেস মগবাজারে মাছ কিনতে এসেছেন বেসরকারি চাকরিজীবী হালিম। তিনি জানান, গত ১৫ দিন আগেও ছোট ট্যাংরা, টাকির দাম ২০/৩০ টাকা কম ছিল। পাঙ্গাসের দামও দেখছি বড়গুলো ২৫০ এর বেশি। মাছের দাম কখনো কমতে দেখছি না।

তিনি বলেন, গত এক বছর আগেও রুই ছিল ২৫০ থেকে ৩০০ এর ঘরে। এখন ৩৫০ এর নিচে রুই মাছ নেই।

বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে মাছের চড়া দাম অব্যাহত। ফলে খুব বেশি সরবরাহ না থাকায় মাছের দাম বাড়তি। তবে রুইয়ের দাম আগের মতোই স্থিতিশীল থাকলেও, অনেক দিন ধরেই এই মাছের দাম কমছে না।

রাজধানীর পেয়ারাবাগ বাজারের মাছ ব্যবসায়ী রুহুল সরদার জাগো নিউজকে বলেন, গত কয়েকমাস ধরে মাছের বাজার একই। রুই, কাতল, পাবদা, পাঙ্গাস তো ১০/২০ টাকা কম কিংবা বেশি দামে উঠানামা করে। আড়তে না কমলে খুচরা বাজারে দাম কমবে না।

আরেক বিক্রেতা সেলিম খান বলেন, রুইয়ের বাজারটা সিন্ডিকেটের মতো। এটা হু হু করে বাড়ছেই। এই মাছের চাহিদাও অনেক বেশি। চাষের মাছের দাম কমলেই মাছের বাজার শীতল হবে।

ক্রেতাদের দাবি, বাজারে রুই, কাতল, পাবদা ও ইলিশের দাম ক্রমশ বাড়ছেই। দেশি মাছেও হাত দেওয়া যায় না। চাষের মাছের দাম কমাতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930