IMG-LOGO

শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ’নন্দীগ্রামে বিএনপি নেতা আদরের মাতার ইন্তেকালসিংড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসননিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণরহনপুরে চক্ষু হাসপাতালের উপকেন্দ্রের উদ্বোধনসিংড়ায় ঢেউটিন প্রদান, চলনবিলে পোনা মাছ অবমুক্ত ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরি, জড়িত নবম শ্রেণির শিক্ষার্থীরায়গঞ্জে একটি রাস্তা না থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন স্হানীয় মুসল্লিরাসিংড়ায় স্বেচ্ছাশ্রমে কবরস্থান পরিষ্কার করলেন এলাকাবাসীবাগমারায় স্বামী-সন্তান ফেলে গর্ভে সন্তান নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে উধাও গৃহবধূরাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মোহনপুরের হাতে পুরস্কার তুলে দেন :ভূমিমন্ত্রী মিনুফুলবাড়ী কয়লাখনি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্ত্রীকে হাসুয়া দিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যাদাঁড়িয়ে থাকা লরির পেছনে প্রাইভেটকারের ধাক্কা, কেরালায় ৮ শিক্ষার্থী নিহততানোরে নারীকে পিটিয়ে যখম করে দোকান ভাঙচুর লুটপাট
Home >> অর্থনীতি >> লিড নিউজ >> ডিসেম্বরে বাজারে আসছে ২৫০০ কোটি টাকার সপ্তম সরকারি সুকুক

ডিসেম্বরে বাজারে আসছে ২৫০০ কোটি টাকার সপ্তম সরকারি সুকুক

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের জন্য ২,৫০০ কোটি টাকার বিনিয়োগ সুকুক ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘RIDPNFL Socio-Economic Development Sukuk’ নামে সাত বছর মেয়াদি এই ইসলামি শরিয়াহভিত্তিক বিনিয়োগ বন্ড চলতি বছরের ডিসেম্বর মাসে বাজারে আসবে বলে জানা গেছে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের নেতৃত্বে গঠিত শরিয়াহ অ্যাডভাইজরি কমিটির সভায় এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ড. মো. কবির আহাম্মদ।

এই সুকুক থেকে সংগৃহীত অর্থ দিয়ে তিন জেলার ২০টি উপজেলার পল্লী এলাকায় সড়ক উন্নয়ন, পুনর্বাসন ও হাট-বাজারসহ পর্যটন এলাকার অবকাঠামো উন্নয়ন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয় কৃষি ও অকৃষি অর্থনীতিতে গতি আসবে, কর্মসংস্থান বাড়বে এবং পরিবহন খরচও কমবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, ইতিমধ্যে তারা স্পেশাল পারপাস ভেহিকল (এসপিভি) হিসেবে মোট ২৪ হাজার কোটি টাকার ছয়টি সুকুক ইস্যু করেছে। নতুন এ সুকুক ইস্যুর মাধ্যমে দেশের সামাজিক উন্নয়নমূলক কাজ আরও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031