IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> অর্থনীতি >> লিড নিউজ >> পোশাক খাতের বৈশ্বিক বাজারে বাংলাদেশের সক্ষমতা আরও বাড়াতে হবে

পোশাক খাতের বৈশ্বিক বাজারে বাংলাদেশের সক্ষমতা আরও বাড়াতে হবে

ধূমকেতু নিউজ ডেস্ক : জিটিবি ও গ্যাপেক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তৈরি পোশাক খাতের বৈশ্বিক বাজারে বাংলাদেশ শক্তিশালী অবস্থানেই রয়েছে। তবে প্রতিযোগিতামূলক এ বাজারে আমাদের সক্ষমতা আরও বাড়াতে হবে।

তিনি বলেন, শুধু শ্রমশক্তির ওপর নির্ভরশীল না থেকে দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তিগত উন্নয়ন ও স্মার্ট ম্যানুফ্যাকচারিংয়ের বিষয়ে গুরুত্ব দিতে হবে। এতে ব্যবসার পরিচালন ব্যয় কমিয়ে কার্যদক্ষতা যেমন বাড়বে, তেমনই নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।

বুধবার (১৪ জানুয়ারি) ‘জিটিবি ২০২৬’ (গার্মেন্ট টেকনোলজি বাংলাদেশ) ও গ্যাপেক্সপো ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চলছে তৈরি পোশাক প্রযুক্তির সবচেয়ে বড় এ প্রদর্শনী।

এর আয়োজন করেছে এএসকে ট্রেডশো অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড এবং বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ)। চার দিনব্যাপী এ প্রদর্শনী চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিযোগিতামূলক বৈশ্বিক বাজারে দেশের তৈরি পোশাক শিল্পের অবস্থান আরও টেকসই ও শক্তিশালী করতে হবে। এক্ষেত্রে প্রযুক্তিগত আধুনিকায়ন, উৎপাদন দক্ষতা বৃদ্ধি এবং নীতিগত সহায়তার বিকল্প নেই। শ্রমশক্তির দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ব্যবসায়ীদের সক্ষমতা বৃদ্ধি ও স্মার্ট ম্যানুফ্যাকচারিংয়ের দিকে এগিয়ে যাওয়া অত্যন্ত জরুরি।

উদ্বোধনী অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, বাংলাদেশ পূর্ণাঙ্গ শিল্পায়িত রাষ্ট্র হওয়ার সক্ষমতা রাখে। আর সে লক্ষ্য অর্জনে ব্যবসায়ীদের ভোগান্তি কমানো ও নীতিগত স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। এজন্য প্রযুক্তিবান্ধব হতে হবে। যত বেশি প্রযুক্তিনির্ভর হবেন, তত বেশি ভোগান্তি কমবে।

বিজিএপিএমইএ সভাপতি মো. শাহরিয়ার বলেন, গার্মেন্টস মেশিনারিজ, অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য ও এ খাতের কাঁচামাল ইত্যাদি প্রচার, প্রসার, ক্রেতা অনুসন্ধানের মাধ্যমে দেশের পোশাকশিল্পকে এগিয়ে নিতে একত্রে কাজ করছে বিজিএপিএমইএ ও এএসকে। এ মেলা তারই প্রতিফলন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930