IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> অর্থনীতি >> নির্বাচন ঘিরে চাহিদা বেড়েছে হ্যান্ড মাইকের

নির্বাচন ঘিরে চাহিদা বেড়েছে হ্যান্ড মাইকের

ছবি- সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পাল্টে গেছে ভোটের প্রচারণার ধরন। বড় জনসভার চেয়ে এখন প্রার্থীরা বেশি গুরুত্ব দিচ্ছেন ‘ডোর-টু-ডোর’ বা ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার ওপর।

ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের প্রচারণায় দেখা যাচ্ছে এর স্পষ্ট প্রতিফলন। পুরান ঢাকার সরু গলিগুলোতে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার সময় বড় কোনো সাউন্ড সিস্টেম নয়, তাৎক্ষণিক বক্তব্যের জন্য তার প্রধান হাতিয়ার হয়ে উঠেছে ছোট হ্যান্ড মাইক।

বাড়ির ছাদ বা জানালা থেকে ভোটাররা যখন ইশারায় সাড়া দিচ্ছেন, তখন ছোট একটি মাইকেই তাদের প্রতি কৃতজ্ঞতা ও সালাম পৌঁছে দিচ্ছেন প্রার্থী।

দিন বদলে এখন যেমন তরুণ প্রার্থীর সংখ্যা বেড়েছে, তেমনি প্রচারণায় আধুনিক প্রযুক্তির ব্যবহারও বেড়েছে। অল্প সময়ের মধ্যে ভোটারদের জটলা তৈরি হলে সেখানে তাৎক্ষণিক বক্তব্য দিতে এখন প্রার্থীরা বহনযোগ্য হ্যান্ড মাইককেই সবচেয়ে সুবিধাজনক মনে করছেন।

নির্বাচনি প্রচারণার এই নতুন ধারার কারণে রাজধানীর ইলেকট্রনিক্স মার্কেটগুলোতে হ্যান্ড মাইকের চাহিদা এখন বেড়েছে। বিক্রেতারা দোকানের সামনে সাজিয়ে রাখছেন এসব পণ্য, যেনো সহজেই চোখে পড়ে ক্রেতাদের।

সম্প্রতি রাজধানীর গুলিস্তানের আশপাশের মার্কেটগুলোতে দেখা যায় ক্রেতাদের ভিড়। তবে ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা তাৎক্ষণিকভাবে বেচা-কেনার হিসাব জানাতে পারেননি।

বিক্রমপুর টাওয়ারের আল জাফর ইলেকট্রনিক মার্কেটের বিসমিল্লাহ ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী মেসবাহ উদ্দিন। তিনি মূলত চীন থেকে এসব হ্যান্ড মাইক আমদানি করেন।

মেসবাহ উদ্দিন বলেন, নির্বাচন উপলক্ষে বর্তমানে ছোট মাইকগুলোর চাহিদা বেশ বেড়েছে।

তার মতে, মানভেদে এই মাইকগুলো পাইকারিতে ৬০০ টাকা থেকে শুরু করে তিন হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। রাজনৈতিক দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও এসব মাইক সংগ্রহ করছেন। এমনকি ঢাকার বাইরে থেকে প্রার্থীরা অনলাইনে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমেও এই মাইকগুলো সংগ্রহ করছেন।

রাজধানীর জাতীয় স্টেডিয়াম মার্কেট ও গুলিস্তান শপিং কমপ্লেক্স ঘুরেও দেখা গেছে একই চিত্র।

ব্যবসায়ীদের দেওয়া তথ্যমতে, ছোট আকারের হ্যান্ড মাইকগুলো পাইকারিতে ৬০০ থেকে ৯০০ টাকায় মিলছে। মাঝারি সাইজের মাইক পাওয়া যাচ্ছে এক হাজার থেকে দুই হাজার টাকার মধ্যে। উন্নত মানের বড় সাইজগুলোর দাম তিন হাজার টাকার আশেপাশে। তবে খুচরা বাজারে এই দাম কিছুটা বেশি রাখা হচ্ছে। ব্যাটারি ক্ষমতা (ব্যাকআপ) এবং স্পিকারের শব্দের তীব্রতার ওপর ভিত্তি করে সাধারণত মাইকের মান ও দাম নির্ধারিত হয়।

বাজারে এখন এমন সব মাইক পাওয়া যাচ্ছে যেগুলোতে আগে থেকে রেকর্ড করা বক্তব্য বাজানোর সুবিধাও রয়েছে।

বিভিন্ন দোকান ঘুরে দেখা যায়, সব ধরনের বাজেট ও মানের মাইক বর্তমানে সহজলভ্য।

বিক্রেতারা বলছেন, নির্বাচনি বিধিবিধানের কারণে বড় মাইকের ব্যবহারে কিছুটা কড়াকড়ি থাকায় প্রার্থীরা হ্যান্ড মাইককেই বেশি নিরাপদ এবং কার্যকর মনে করছেন। ফলে আসন্ন নির্বাচনের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে, ছোট এই ইলেকট্রনিক্স ডিভাইসের বাজার ততই চাঙা হয়ে উঠছে।

জাতীয় স্টেডিয়াম মার্কেটের রিফাত সাউন্ড দোকানের বিক্রয় প্রতিনিধি তোফাজ্জল হোসেন বলেন, মাইকের স্থায়িত্ব নির্ভর করে এর ব্যাটারি এবং স্পিকার মানের ওপর। প্রার্থীরা সাধারণত এমন মাইক খুঁজছেন যা দীর্ঘক্ষণ চার্জ থাকবে এবং সহজে বহন করা যাবে।

চাহিদা থাকে সারা বছর
নির্বাচনি ডামাডোলের বাইরেও সারা বছর এই হ্যান্ড মাইকের একটি নির্দিষ্ট ক্রেতা গোষ্ঠী ও বাজার রয়েছে।

সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলেন, হকার ও ফেরিওয়ালারা তাদের পণ্যের প্রচারের জন্য সাশ্রয়ী মূল্যের এই হ্যান্ড মাইকগুলো ব্যবহার করে থাকেন। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের ছোট পরিসরের সভা-সমাবেশ, শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, স্কাউট কার্যক্রম এবং ট্যুরিস্ট গাইডদের কাছে এই মাইকের চাহিদা থাকে সব সময়। এছাড়া বড় বড় নির্মাণাধীন প্রকল্পে শ্রমিকদের নির্দেশনা দিতে এবং কলকারখানায় জরুরি ঘোষণা দিতে এই ডিভাইসটি অপরিহার্য।

তবে নির্বাচনের সময় এই নিয়মিত চাহিদার সঙ্গে কয়েক গুণ বাড়তি চাহিদা যোগ হয়, যা বাজারকে চাঙা করে তোলে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930