IMG-LOGO

শনিবার, ১৮ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ভিমরুলের কামড়ে ১ জনের মৃ*ত্যু, আহত ২৫সরকারি খালে অবৈধ বাঁধ নির্মাণ, তলিয়ে গেছে ৫ হাজার বিঘা জমির ধানপাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিতরায়গঞ্জে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দরিদ্র কৃষকের ঘরবাড়িনাটোরে পাওয়ার গ্রিডে লুণ্ঠিত দেড় কোটি টাকার মালামালসহ ১৩ ডাকাত গ্রেফতারনিয়ামতপুরে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধারফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধনরাণীনগরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্তগোদাগাড়ীর ঘাটে ডিজেল নেই,নৌকা চলাচল বন্ধের পথে,অচল পদ্মা-মহানন্দার দুই ইউনিয়নবাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনরাণীনগরে ২৪ ঘন্টায় লোডশেডিং ১৪ ঘন্টামহানগরীর মীরেরচক জামে মসজিদের ৬তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধনসিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যুকুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধনিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার
Home >> অর্থনীতি >> নতুন বেতন কাঠামো বাস্তবায়নে অর্থ রেখে যাবে

নতুন বেতন কাঠামো বাস্তবায়নে অর্থ রেখে যাবে

ছবি-সংগৃহীত


ধূমকেতু নিউজ ডেস্ক :সরকারি চাকরিজীবীদের মূল বেতন দ্বিগুণের বেশি বাড়ানোর সুপারিশ করে জাতীয় বেতন কমিশন যে প্রতিবেদন দিয়েছে তা অত্যন্ত ভালো এমন মন্তব্য করে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, কমিশনের সুপারিশগুলো পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করে যাবে অন্তর্বর্তী সরকার। সেইসঙ্গে বেতন কমিশনের দেওয়া সুপারিশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রেখে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পে কমিশন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সালেহউদ্দিন আহমেদ বলেন, পে-কমিশন একটা ভালো ইস্যু। আমরা পে-কমিশনের সুপারিশগুলো এক্সামিন করার জন্য একটা কমিটি করে দিয়ে যাবো। এ জন্য বাজেটও যে ফেজওয়াইজ করবে, সেটার সংস্থান করে যাচ্ছি।

পরবর্তী সরকার যে এটা করবে, তার নিশ্চয়তা কী? সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, দিয়ে যাবো টাকা-পয়সা, তারপর বলে যাবো এটা রেকমেন্ডেশন। এটা রিপোর্ট অত্যন্ত ভালো রিপোর্ট হয়েছে। আশা করি এটি সফলভাবে বাস্তবায়িত হবে।

সরকার কেন এখনই বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী প্রজ্ঞাপন জারি করছে না? এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, গেজেট করা কি সোজা? গেজেট করতে হলে ইমপ্লিমেন্টেশনে স্পষ্ট করে বলতে হয়, কোনটা কত দেওয়া হবে। মোট কথা, আমরা এ সুপারিশগুলো বাস্তবায়নের জন্য একটি কমিটি করে দিয়ে যাচ্ছি।

নির্বাচনে গণভোট হওয়াতে কত টাকা আপনার খরচ হলো? সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা আমি জানি না। খুব বেশি না মোটামুটি আমাদের প্রিন্সিপালটা ছিল যে যাতে নির্বাচন সুষ্ঠু হয়, নির্বিঘ্নে হয়। যেমন সিসি ক্যামেরা লাগবে, এ লাগবে এগুলোর ব্যাপারে আমরা কোনো কার্পণ্য করিনি এবং যে টাকা চেয়েছে দিয়ে দিয়েছি রিসেন্টলি। আবার এডিশনাল কিছু টাকা চেয়েছে সেটাও আমি দিয়ে দেওয়ার কথা বলেছি।

হ্যাঁ ভোটের প্রচারণার জন্য নির্বাচন কমিশনকে কত টাকা দিয়েছেন? এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, আমরা টাকা দেয় নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন খরচ করে আইনশৃঙ্খলা, রিটার্নিং অফিসার এগুলোর কাজে, মানে যথেষ্ট কঠিন হিসাব রক্ষা করতে হয়। হ্যাঁ ভোটের প্রচারের জন্য আমরা টাকা দেয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031