IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> লাইফস্টাইল >> ৩৫ বছরের পর সন্তান ধারণের ঝুঁকি ও করণীয়

৩৫ বছরের পর সন্তান ধারণের ঝুঁকি ও করণীয়

ধূমকেতু নিউজ ডেস্ক : বিয়ের পর প্রত্যেক দম্পতির স্বপ্ন থাকে কোলজুড়ে আসবে নতুন অতিথি। কেউ বিয়ের পর পরই সন্তান নিয়ে নেন। আবার অনেকে দেরি করে সন্তান নেন। আবার কেউবা বিয়ে করেন দেরিতে।

সন্তান নেওয়ার একটি নির্দিষ্ট বয়স আছে। ক্যারিয়ার নিয়ে ভাবনা ও আর্থ-সামাজিক বাস্তবতায় অনেকেই সন্তান নিতে চান দেরি করে। কর্মজীবী নারীদের ক্ষেত্রে এমনটি বেশি ঘটে থাকে।

আবহাওয়া, জলবায়ু ও খাদ্যাভ্যাসের পরিবর্তনের কারণে আমাদের দেশে ৩৫ বছর বয়সের পর মা হওয়ার ক্ষেত্রে ঝুঁকি বাড়ছে। বেশি বয়সে মা হলে কিছু বাড়তি জটিলতার সৃষ্টি হয়।

প্রথম সন্তান নেওয়ার জন্য মেয়েদের ২৫ বছর উপযুক্ত সময়। আর ৩৫ বছর বয়সের পর সন্তান না নেওয়াটাই ভালো। সাধারণত ৩৫ বছর বয়স পর্যন্ত ঝুঁকিহীন হয়ে সন্তান জন্ম দেওয়া যায়। এর পর বয়স যত বাড়তে থাকে, তত বেশি শরীরিক সমস্যা দেখা দেয়।

অনেক ক্ষেত্রে ৩৫ বছর পেরিয়ে গেলে দেখা যায় সন্তান আর হতে চায় না। গর্ভাবস্থায় ডায়াবেটিস, হাইপারটেনশন এসব নানা রোগ দেখা দেয়। এ ছাড়া অস্বাভাবিক শিশু জন্ম নেওয়ার আশঙ্কাও থাকে। আর ৪০ বছরের বেশি বয়স হলে আপনার গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকে মাত্র ৫ শতাংশ।

আসুন ৩৫ বছরের পর বা বেশি বয়সে মা হওয়ার ক্ষেত্রে ঝুঁকিসমূহ জেনে নিই-

গর্ভধারণে দীর্ঘসূত্রতা

একজন নারী জন্মের সময় কিছুসংখ্যক ডিম্বাণু নিয়ে জন্মায়, যা সময়ের সঙ্গে নিঃশেষ হতে থাকে। ৩০ বছরের পর থেকেই ডিম্বাণুর সংখ্যা ও গুণগত মান কমতে থাকে। এতে করে এ সময়ে গর্ভধারণ করার চেষ্টার পরও দিনের পর দিন ব্যর্থ হতে পারে। তাই ৩০ বছরের পর কেউ যদি মা হওয়ার জন্য ছয় মাস চেষ্টা করেও ব্যর্থ হয়, তবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

জেস্টেশনাল ডায়াবেটিস

গর্ভকালে অনেক মা ডায়াবেটিসে ভুগে থাকেন। বেশি বয়সে গর্ভধারণ করলে এর আশঙ্কা আরও বেড়ে যায়। কনসিভ করার আগে থেকেই কিছু মা ডায়াবেটিসে আক্রান্ত থাকতে পারেন। এ ক্ষেত্রে কনসিভ করার আগ থেকেই তাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে। মনে রাখতে হবে গর্ভাবস্থা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস শিশুর বিকলাঙ্গতা, ওজন বৃদ্ধি ও অধিক মৃত্যু-ঝুঁকির কারণ হতে পারে।

উচ্চ রক্তচাপ

বয়স্ক মায়েদের গর্ভকালে উচ্চ রক্তচাপে ভোগার আশঙ্কা বেড়ে যায়। গর্ভকালের সময় নিয়মিত রক্তচাপ পরীক্ষার মাধ্যমে উচ্চ রক্তচাপজনিত জটিলতা এড়ানো যায়।

অধিক গর্ভপাতের আশঙ্কা

এ সময়ে অধিক গর্ভপাতের কারণের মধ্যে রয়েছে মায়ের বিভিন্ন অসুখ যেমন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, থাইরয়েড গ্রন্থির অসুখ ইত্যাদি। এ ছাড়া বাচ্চার জিনগত ত্রুটি বয়স বৃদ্ধির সঙ্গে বাড়ে, যা গর্ভপাতের কারণ ঘটায়।

সিজারের আশঙ্কা বৃদ্ধি

গর্ভকালে বিভিন্ন জটিলতা দেখা দেওয়ার কারণে বয়স্ক মায়েদের সিজারের আশঙ্কা বেশি থাকে।

ভ্রূণের জিনগত ত্রুটি

বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভ্রূণের জিনগত ত্রুটি হওয়ার আশঙ্কা বেড়ে যায়। মায়ের বয়স বৃদ্ধির সঙ্গে ডাউন সিনড্রোম (ক্রোমোজোমাল ত্রুটিপূর্ণ নবজাতক) নিয়ে শিশু জন্মানোর হারও বেড়ে যায়। গবেষণায় দেখা গেছে, ২৫ বছর বয়সী মায়েদের ডাউন সিনড্রোম সন্তান হওয়ার ঝুঁকি থাকে প্রতি ২৫০০ জনের মধ্যে একজনের, যা ৪০ বছর বয়সী মায়েদের ক্ষেত্রে গিয়ে দাঁড়ায় প্রতি ১০০ জনে একজন। এমনিয়টিক ফ্লুইড (গর্ভস্থ বাচ্চার চারদিকের পানি) নিয়ে পরীক্ষা করে কনসিভের তিন থেকে চার মাসের মধ্যে ভ্রুণের জীনগত ত্রুটি শনাক্ত করা সম্ভব।

অন্যান্য জটিলতা

এ ছাড়া মাল্টিপল প্রেগন্যান্সি (একাধিক সন্তান গর্ভধারণ), সময়ের আগেই সন্তান হওয়া, গর্ভস্থ শিশুর মৃত্যু, কম ওজনের শিশু জন্মদান ইত্যাদি জটিলতা বয়সের সঙ্গে বাড়ে।

ওজন নিয়ন্ত্রণে রাখা, মাসিক অনিয়মিত হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া, ডায়াবেটিস, উচ্চরক্তচাপ ও থাইরয়েডের সমস্যা থাকলে প্রেগন্যান্সির আগেই ওষুধের মাধ্যমে কন্ট্রোলে রাখতে হবে।

এ ছাড়া কনসিভ করার পর পরই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে থাকুন।

৩৫- এর পর মা হতে চাইলে

কেউ যদি ৩৫ বছরের পর মা হতে চান তা হলে উপরোল্লিখিত ঝুঁকি থাকবে এটিই স্বাভাবিক। এ ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31