IMG-LOGO

রবিবার, ১৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চারঘাট-বাঘাকে মাদক মুক্ত করে আধুনিক উপজেলাগড়তে সকলকে এগিয়ে আশার আহ্বান এমপি চাঁদেরচারঘাটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখমরাজশাহী থেকে কার্গো বিমানে তাজা মাছ বিদেশে রপ্তানি করা হবে: ভূমিমন্ত্রী মিনুবদলগাছীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫হামের উপসর্গে আরও ছয়জনের মৃত্যুনিয়ামতপুরে শহীদ জিয়া স্মৃতি পরিষদ ও পাঠাগারের উদ্বোধন‘নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে’জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ফুলবাড়ীতে র‍্যালি, আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণসিংড়ায় জাতীয় মৎস্য পক্ষ পালিতদেশের ৬ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাসইনিংস হারের লজ্জা এড়ালো অস্ট্রেলিয়া, বাংলাদেশ চাপেযুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়াবাঘায় কয়েলের আগুনে পুড়লো তিন পরিবারের ঘর বাড়ি, নগদ ১০ লাখ টাকা সহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষতিরাষ্ট্রপতি নির্বাচন: আজ মনোনয়নপত্র বাছাই
Home >> টপ নিউজ >> রাজশাহী >> চারঘাটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম

চারঘাটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় মাসুদ রানা (৩১) নামের এক যুবককে দেশীয় অস্ত্র দিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে।

গত শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় চারঘাট থানার মাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে আহত মাসুদ রানা চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে চারঘাট মডেল থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন- মাড়িয়া গ্রামের কামরুল হাসান (৩৭), মো. রিক্ত (৩৬), মো. সাগর (৩৫), সামিরা বেগম (৩২) এবং পুঠিয়া থানার খুঁটিপাড়া গ্রামের রমজান ইসলাম (২৭)। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী কামরুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে মাড়িয়া গ্রামসহ চারঘাট থানা এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। বাদী মাসুদ রানাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদেরকে একাধিকবার মাদক ব্যবসা বন্ধের জন্য নিষেধ করলেও তারা তোয়াক্কা না করে ব্যবসা চালিয়ে যাচ্ছিল। গত শনিবার সন্ধ্যায় মাসুদ রানা মাড়িয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে মাড়িয়া গ্রামের নওশাদ আলীর পারিবারিক গোরস্থান সংলগ্ন কাঁচা রাস্তায় পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার পথরোধ করে। কথাকাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত রমজানের হুকুমে কামরুল তার কাছে থাকা চাকু দিয়ে মাসুদ রানাকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দেন। কোপটি ঠেকানোর চেষ্টা করলে মাসুদ রানার ডান হাতের কনিষ্ঠা আঙুল এবং ডান চোখের উপরে কেটে গিয়ে গুরুতর রক্তাক্ত জখম হয়। এরপর অন্যান্য রিক্ত, সাগর ও সামিরা বাঁশের লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে ছিলাফোলা জখম করে। মাসুদ রানার চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে অভিযুক্তরা ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে প্রত্যক্ষদর্শীদের সহায়তায় আহত মাসুদ রানাকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, ওই ঘটনায় মামলার প্রধান আসামী মাদক ব্যবসায়ী কামরুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031