IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> অর্থনীতি >> আইসিএবি ও এনবিআর এর যৌথ উদ্যোগে ‘ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম’

আইসিএবি ও এনবিআর এর যৌথ উদ্যোগে ‘ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম’

ধূমকেতু নিউজ ডেস্ক : নিরীক্ষিত আর্থিক বিবরণী নির্ভরযোগ্য করে তুলতে দি ইনস্টিটিউট অব চার্ডার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর যৌথ উদ্যোগে ’ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম’ (ডিভিএস) চালু করা হচ্ছে। এর ফলে কর ফাকি দেওয়ার লক্ষ্যে যেসব প্রতিষ্ঠান একাধিক বিবরণী তৈরি করে তাদেরকে চিহ্নিত করা যাবে। আইসিএবির এক প্রেস বিজ্ঞপ্তি হতে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি আইসিএবি লক্ষ্য করেছে যে কিছু ব্যক্তি হিসাব বিদদের নাম খাটিয়ে আর্থিক বিবরণী স্বাক্ষর করে নিয়ন্ত্রক সংস্থা সমূহের কাছে ভুল তথ্য প্রদান করছে।

গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এনবিআর সম্মেলন কক্ষে ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম সম্পর্কে আইসিএবি একটি উপস্থাপনা তুরে ধরে। এ সময় এনবিআরের চেয়াম্যান আবু হেনা মো. রাহমাতুর মুনিম, এনবিআর সদস্যগণ, উর্ধ্বতনকর্মকর্তাগণ, আইসিএবির প্রেসিডেন্ট মুহাম্মদ ফারুক এফসিএ, ভাইস প্রেসিডেন্ট সাব্বির আহমেদ এফসিএ, মোহাম্মদ ফোরকান উদ্দীন এফসিএ এবং পর্ষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এনবিআর চেয়াম্যান বলেন, নিরীক্ষিত আর্থিক বিবরণী নির্ভরযোগ্য করে তুলতে ডিভিএস বেশ সাহায্যকারী হবে। তবে এটিকে বিজনেস ডাটাবেজ করা যেতে পারলে জাতীয় সম্পদে পরিনত হবে। যাতে বিভিন্ন তথ্য রেগুলেটররা যাচাই বাছাই করে সিদ্ধান্ত গ্রহণ করবে। তিনি ডিভিএস কার্যকর করতে বিভিন্ন আইনগত দিক পর্যালোচনার জন্য আইসিএবিকে আহ্বান জানান।

আইসিএবি’র প্রেসিডেন্ট মুহাম্মদ ফারুক বলেন, আর্থিক প্রতিষ্ঠানগুলির ডাটা নিরাপত্তা ও গোপনীয়তা বিবেচনায় রেখে এই ডিভিএস উদ্ভাবন করা হয়েছে। নিরীক্ষা কাজে নিয়োজিত প্রত্যেক সদস্যকে ডিভিএস ব্যবহার বাধ্যতামূলক করা হবে। প্রবিশন রাখা হচ্ছে যারা এর ব্যত্যয় ঘটাবে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। এই ডিভিএস এ নিবন্ধীত না হলে কোন নিরীক্ষিত আর্থিক বিবরণী রেগুলেটরদের কাছে গ্রহণযোগ্য হবে না বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানেআইসিএবি’র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ফোরকান উদ্দীন অনিয়ম দূর করার ক্ষেত্রে ডিভিএস এর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আর্থিক খাতে অনিয়ম দূর করতে আইসিএবি ও এনবিআর একযোগে কাজ করছে। একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইসিএবি এই ডিভিএস চালু করতে যাচ্ছে। এতে করে এনবিআর ও অন্যান্য রেগুলেটররা নিরীক্ষিত আর্থিক বিবরণীর গ্রহণযোগ্যতা যাচাই বাছাই করতে পারবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930