IMG-LOGO

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে আত্রাই নদীতে মাছের পোনা অবমুক্তকরণসিংড়ায় শোলাকুড়া মাদ্রাসা মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি আনুসকল ধর্ম-বর্ণের মানুষের পাশে থাকার বার্তা এমপি মোশারফ হোসেনেরনৈতিক ও আধুনিক শিক্ষার মানদন্ডে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম -আনু এমপিফুলবাড়ীতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পলিতদুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের প্রতিবাদরহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে অভিভাবক সমাবেশবাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতপার্কে পরকীয়া প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তিনিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধনচলনবিল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দূষণ রোধে ডাস্টবিন সরবরাহহারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরএমপি পুলিশ কমিশনারনিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে মায়ের গলায় ছুরি ধরে হত্যা চেষ্টার অভিযোগরাণীনগরে ২লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুরে ভস্মিভূত
Home >> অর্থনীতি >> টপ নিউজ >> করযোগ্য আয় না থাকলে রিটার্ন বাধ্যতামূলক নয়

করযোগ্য আয় না থাকলে রিটার্ন বাধ্যতামূলক নয়


ধূমকেতু নিউজ ডেস্ক : ব্যাংকের ক্রেডিট কার্ড আধুনিক জীবনের প্রায় অংশ হয়ে গেছে। ক্রেডিট কার্ড নিতে লাগে টিআইএন। যা ব্যবহার (ক্রেডিট কার্ড) করে দৈনন্দিন বাজারসদাই করেন। শুধু ক্রেডিট কার্ড নেয়ার জন্য আপনি এই টিআইএন নিলেন। আয়কর অধ্যাদেশ অনুযায়ী, ক্রেডিট কার্ডধারীদের সবাইকে বছর শেষে রিটার্ন দাখিল করার কথা। খবর: প্রথম আলো
|আরো খবর

তবে এনবিআর বলছে, শুধু ক্রেডিট কার্ড নেয়ার জন্য ১২ সংখ্যার টিআইএন নেয়ার পরও যদি ওই করদাতার করযোগ্য আয় (বার্ষিক ৩ লাখ টাকা) না থাকে, তবে তাকে রিটার্ন দিতে হবে না।

গত ১ সেপ্টেম্বর এনবিআর প্রকাশিত চলতি বছরের আয়কর নির্দেশিকায় বিষয়টি স্পষ্ট করা হয়েছে।

এনবিআর কর্মকর্তারা বলছেন, যেহেতু ক্রেডিট কার্ড পুরোপুরি ব্যক্তিগত ঋণ নেয়ার ব্যবস্থা। সাধারণত দৈনন্দিন খরচের জন্য ক্রেডিট কার্ড ব্যবহার করা হয়। আয়ের সঙ্গে সম্পর্ক নেই বললেই চলে। তাই ক্রেডিট কার্ডধারীর যদি করযোগ্য আয় না থাকে, তাহলে রিটার্ন দেয়া বাধ্যতামূলক নয়।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত জুন মাস পর্যন্ত সব মিলিয়ে ১৫ লাখ ৯৩ হাজার ৬৯৭টি ক্রেডিট কার্ড ইস্যু হয়েছে। অবশ্য অনেকের একাধিক ক্রেডিট কার্ড আছে।

চলতি অর্থবছর থেকে তিন লাখ টাকার বেশি আয় হলেই কর দিতে হবে। আর টিআইএন থাকলে রিটার্ন দিতে হবে। আগের তিন বছরের কোনো এক বছরে করযোগ্য থাকলেও রিটার্ন দিতে হবে। তারপরও কিছু বিশেষ শ্রেণির করদাতার ক্ষেত্রে রিটার্ন দাখিল বাধ্যতামূলক, তা বলে দিয়েছে এনবিআর।

ব্যক্তিশ্রেণির করদাতাদের রিটার্ন দেয়ার শেষ সময় ৩০ নভেম্বর। ওই সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে জরিমানার বিধান আছে। অবশ্য সময় বাড়িয়ে বিলম্ব সুদ দিয়ে রিটার্ন জমা দেয়া সম্ভব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031