IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> ক্রেতা মুখর রাজশাহীর ফুলের দোকানগুলো

ক্রেতা মুখর রাজশাহীর ফুলের দোকানগুলো

ধূমকেতু প্রতিবেদক : আগামীকাল ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্তকাল শুরুর প্রাক্কালে ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে রাজশাহীর ফুলের দোকানগুলো। শনিবার (৩০ মাঘ) শীতকালের শেষ দিন। আগামীকালের পূর্ব দিগন্তে ওঠা সূর্য বসন্তকালকে স্বাগত জানাবে। গত বছরের মতো এ বছরও একই দিন বিশ্ব ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন ডে ও বসন্তবরণ উৎসব পালিত হবে।

শনিবার কাকডাকা ভোর থেকে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে সরব হয়ে ওঠে নগরীর ফুলের দোকানগুলো। গোলাপ, রজনীগন্ধা, লিলি, গাঁদা, গ্লাডিওলাস, জিপসি, রঙ্গন, জারবেরা, কাঠমালতি, অর্কিড, পলাশ ও শাপলাসহ অসংখ্য ফুলের পসরা সাজিয়ে বসেন ফুল ব্যবসায়ীরা।

শনিবার বেলা ১২ টার দিকে নগরীর সাহেব বাজার ফুলের দোকানগুলো ঘুরে দেখা গেছে, বিভিন্ন ফুলের জমজমাট বেচাকেনা চলছে। অন্যান্য দিনের মতো ক্রেতা ও বিক্রেতাকে দরকষাকষি করতে দেখা যাায়নি। অল্প কথাবার্তায়ই দরদাম ঠিক হচ্ছে।

ভ্যালেন্টাইন ডে ও বসন্তবরণ উৎসব উপলক্ষে নগরীর ফুলের দোকানগুলোতে ভিড় জমাচ্ছে বিভিন্ন বয়সের ছেলে-মেয়েরা।

ফুল কিনতে আসা এক নারী ক্রেতা জানান, আগামীকাল ভ্যালেন্টাইন ডে ও বসন্তবরণ উৎসবে পরিবার পরিজন নিয়ে ঘোরাঘুরির জন্য আজ ফুল কিনতে এসেছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31