IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> টপ নিউজ >> দেশ উন্নয়নের সঠিক পথে আছে: পরিকল্পনামন্ত্রী

দেশ উন্নয়নের সঠিক পথে আছে: পরিকল্পনামন্ত্রী


ধূমকেতু নিউজ ডেস্ক : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশ তার কাঙ্খিত উন্নয়নের লক্ষ্য অর্জনের সঠিক পথে রয়েছে। যদি রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি কর্মপরিবেশ সবসময় বজায় থাকে, তাহলে আমরা অনেক ভাল করতে পারব।

রাজধানীর শেরেবাংলানগর এনইসি সভাকক্ষে ‘রুপকল্প ২০৪১ বাস্তবে রূপায়ন : বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১’ বিষয়ক জন অবহিতকরণ আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ সভার আয়োজন করে।

প্রেক্ষিত পরিকল্পনাকে ‘ভবিষ্যত দলিল’ অভিহিত করে এম এ মান্নান বলেন, এই পরিকল্পনা অত্যন্ত সম্ভাবনাময় এবং অমিত এই সম্ভাবনাকে কাজে লাগানোর প্রয়োজন। বর্তমান সরকারের নেতৃত্বে গত ১২ বছরে দেশে বিভিন্ন ইতিবাচক পরিবর্তন সংঘটিত হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা সুন্দর সময় পার করছি এবং আশা করি সেটা অব্যাহত থাকবে। তবে অপ্রত্যাশিতভাবে আমরা এখন যে কোভিড-১৯ অতিমারির মুখোমুখি, তা অতিক্রম করতে সক্ষম হব।’

তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম সেরা পরিকল্পনা গ্রহণকারি দেশ। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি), প্রেক্ষিত পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও ব-দ্বীপ পরিকল্পনার মত ভবিষ্যত কর্মপরিকল্পনা আমাদের রয়েছে।

অনুষ্ঠানে মন্ত্রি পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১ মুলত ভবিষ্যত নির্দেশক পরিকল্পনা যা বিভিন্ন বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সম্পন্ন হবে। সহস্রাবদ্ধ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ অত্যন্ত সফল দেশ উল্লেখ করে তিনি আরও বলেন, পঞ্চবার্ষিক ও এডিবির মত বিনিয়োগ পরিকল্পনা সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে প্রেক্ষিত পরিকল্পনা অর্জিত হবে।

সহজে ব্যবসা করার সূচকের উন্নতির ওপর গুরুত্বারোপ করে আনোয়ারুল ইসলাম বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষনের ক্ষেত্রে এই সূচক মূল ভূমিকা পালন করে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশের মাথাপিছু আয় ১২ হাজার ৫০০ মার্কিন ডলারে উন্নতি হবে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, এর জন্য সমন্বিত কর্ম প্রচেষ্ঠা অপরিহার্য।

প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেন, সুশাসনের পাশাপাশি বিভিন্ন খাতে আমরা অগ্রগতি অর্জন করেছি। এখন অধিকতর ভাল ফল পেতে সরকার বার্ষিক কর্ম সম্পাদনা চুক্তির (এপিএ) মত ফলাফল ভিত্তিক কর্মকাঠামো অব্যাহত রেখেছে।

দেশের অর্থনীতির আকার ও ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, মাথাপিছু আয়সহ অর্থনীতির অন্যান্য সূচক যদি ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে, তাহলে কাঙ্খিত লক্ষ্য অর্জন করা যাবে।

পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম বলেন, প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১ একটি জীবন্ত দলিল এবং ২০৩০ সালে এর প্রয়োজনীয় পর্যালোচনা করা হবে।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) ২০৪১ সালে উচ্চ মধ্যম আয়ের এবং ২০৩১ সালে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্য নির্ধারণ করে দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা (২০২১-২০৪১) অনুমোদন করে। দেশের প্রথম প্রেক্ষিত পরিকল্পনা (২০১০-২০২১) বাস্তবায়নের শেষ পর্যায়ে রয়েছে।

শামসুল আলম তার প্রবন্ধে জানান, প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১ পরবর্তী আগামী ২০ বছরের সুশাসন, গণতন্ত্রায়ন, বিকেন্দ্রিকরণ ও দক্ষতা বৃদ্ধির প্রাতিষ্ঠানিক স্তম্ভের ঐতিহাসিক দলিল। ২০৪১ সালে বর্তমান আর্থিক মূল্যে মাথাপিছু আয় দাঁড়াবে ১২ হাজার ৫০০ ডলারে।

২০৩১ সাল নাগাদ দেশের জিডিপি প্রবৃদ্ধি পৌঁছাবে ৯ শতাংশে এবং ২০৪১ সালে তা ৯ দশমিক ৯ শতাংশে উন্নীত হবে। ২০৩১ সালে দরিদ্র জনগোষ্ঠি দাঁড়াবে ৯ দশমিক ৪ শতাংশে। ২০৩১ সাল নাগাদ চরম দারিদ্র শুণ্যের কোটায় পৌঁছে যাবে এবং ২০৪১ সালে দারিদ্র্যের হার ৩ শতাংশ হবে।- বাসস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31