IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> শিক্ষা >> লিড নিউজ >> শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটির ক্ষমতা কমাচ্ছে সরকার

শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটির ক্ষমতা কমাচ্ছে সরকার

ধূমকেতু নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক দুর্নীতি, শিক্ষকদের হয়রানিসহ বিভিন্ন অনিয়ম প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটির ক্ষমতার হ্রাস টানছে সরকার। শিক্ষা আইন প্রণয়নের পর গেজেট আকারে প্রকাশ হলে আইনের আওতায় নির্দিষ্ট বিধির মাধ্যমে কমিটির এখতিয়ার নির্ধারণ করা হবে। নতুন আইনে কর্মপরিধির বাইরে চেয়ারম্যান বা কমিটি শিক্ষাপ্রতিষ্ঠানের দৈনন্দিন প্রশাসনে হস্তক্ষেপ বা পাঠদানে এখতিয়ার প্রয়োগ করতে পারবে না।

মঙ্গলবার শিক্ষা আইন-২০২১ এর চূড়ান্ত খসড়ায় এসব বিধান যুক্ত করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গণমাধ্যমকে বলেন, ‘বিধিমালা-নীতিমালা করে আইন বাস্তবায়ন করা হবে। আইন অনুযায়ী বিধিমালা নীতিমালা প্রণয়ন করা হবে। শিক্ষা বোর্ডের আইন সংশোধন করা হবে।’

এর আগে কমিটি নিয়ন্ত্রণ করতো শিক্ষাবোর্ড। শিক্ষা বোর্ডের আইনে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি ভেঙে দেয়ার এখতিয়ার ছিল। প্রতিষ্ঠান প্রধানসহ কোনো শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরিচালনা কমিটিকে নির্দেশনা দেয়ার ক্ষমতা ছিল শিক্ষা বোর্ডের। এছাড়া কোনো শিক্ষকের চাকরিচ্যুতির পূর্ণাঙ্গ ক্ষমতা ছিল কমিটির হাতে। বিধি অনুযায়ী কমিটি এখতিয়ার বহির্ভূত কাজে বা প্রতিষ্ঠানের প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করতো।

এসব পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন, কমিটির কর্মপরিধি বা এখতিয়ার নিশ্চিত করার বিধান শিক্ষা আইনের চূড়ান্ত খসড়ায় যুক্ত করা হয়।

ব্যবস্থাপনা বা পরিচালনা কমিটি গঠন নিয়ে আইনের চূড়ান্ত খসড়ায় বলা হয়, সকল ধারার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে স্তর অনুযায়ী বাধ্যতামূলকভাবে ব্যবস্থাপনা কমিটি, পরিচালনা কমিটি গঠন করতে হবে। ব্যবস্থাপনা কমিটি, পরিচালনা কমিটি শিক্ষক-অভিভাবক পরিষদের গঠন, মেয়াদ কার্যপরিধি ও অন্যান্য শর্ত বিধি দ্বারা নিয়ন্ত্রিত হবে।

কমিটির এখতিয়ারের সীমাবদ্ধতার বিষয়ে আইনের খসড়ায় বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য গঠিত ব্যবস্থাপনা, পরিচালনা কমিটি বা কমিটির চেয়ারম্যান বা সভাপতি নির্ধারিত এখতিয়ার বা কর্মপরিধির বাইরে শিক্ষাপ্রতিষ্ঠানের দৈনন্দিন প্রশাসনে বা পাঠদানে হস্তক্ষেপ বা এখতিয়ার প্রয়োগ করতে পারবে না। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনে কোনো অনিয়ম বা পাঠদানে বাধাগ্রস্ত হলে কমিটি সার্বিকভাবে বা কমিটির চেয়ারম্যান বা সভাপতি দায়ী থাকবেন এবং নির্ধারিত কর্তৃপক্ষ ওই কমিটি বাতিল করতে বা কমিটির চেয়ারম্যান বা সভাপতিকে অপসারণ করতে পারবে।

জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন গণমাধ্যমকে বলেন, আমরা অব্যবস্থাপনা দূর করে ডিসিপ্লিন আনার চেষ্টা করছি। বিভিন্ন ক্ষেত্রে রুলস অ্যান্ড রেগুলেশনে কিছু বিষয় সুনির্দিষ্ট করা নেই। সেই বিষয়গুলোকে সুনির্দিষ্ট করা হয়েছে আইনের খসড়ায়। এতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31