IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> টপ নিউজ >> প্রবাস >> আয়ারল্যান্ডে ওয়ার্ক পারমিটের মামলায় জিতলেন বাংলাদেশি

আয়ারল্যান্ডে ওয়ার্ক পারমিটের মামলায় জিতলেন বাংলাদেশি

ধূমকেতু নিউজ ডেস্ক : আয়ারল্যান্ডে ওয়ার্ক পারমিট সংক্রান্ত মামলায় জয় পেয়েছেন এক বাংলাদেশি অভিবাসী। দুই দফায় বাণিজ্য মন্ত্রণালয় তার ওয়ার্ক পারমিটের আবেদন প্রত্যাখ্যান করার পর হাইকোর্টে গিয়ে এ মামলায় জয় পেয়েছেন মো. লিটন নামের ওই বাংলাদেশি। আদালত তার ওয়ার্ক পারমিট দেয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রণালয়কে।

৩ মার্চের আইরিশ হাইকোর্টের রায়ের নথি সূত্রে জানা গেছে, ২০১৩ সালে মে মাসে এক ব্রিটিশ নারীকে বিয়ে করেন ব্রিটেন প্রবাসী বাংলাদেশি মো. লিটন হোসেন।

২০১৫ সালের নভেম্বরে ওই দম্পতি আয়ারল্যান্ড যান বসবাসের উদ্দেশ্যে। ২০১৬ সালের নভেম্বরে আয়ারল্যান্ড সরকারের আইন অনুযায়ী তাকে বসবাস ও কাজের অনুমতি হিসেবে স্ট্যাম্প-৪ পারমিশন দেয়া হয়। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর নাগরিকদের পরিবারের সদস্য হিসেবে তাকে এই অনুমতি দেয় আইরিশ সরকার। ইউরোপীয় নাগরিকদের অবাধ চলাচল নীতির অধীনে এ অনুমতির ফলে লিটন আয়ারল্যান্ডে স্থায়ীভাবে বসবাস ও কাজের অনুমতি পান।

কিন্তু চার মাস পার না হতেই ওই ব্রিটিশ নারীর সঙ্গে লিটনের বিচ্ছেদ হয়। ব্রিটেনে ফিরে গিয়ে আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন তার স্ত্রী। আয়ারল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কিলকেনি শহরের একটি হোটেলে চাকরি করেন লিটন; কিন্তু ইউরোপীয় নাগরিকের সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ায় তার ওয়ার্ক পারমিট বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়। বাতিল না হলেও চলতি বছরের ২ নভেম্বর মেয়াদ পূর্তির পর সেটি যে আর নবায়ন করা হবে না তা বুঝতে পেরে অভিবাসী হিসেবে নতুন করে ওয়ার্ক পারমিটের আবেদন করেন লিটন। কারণ অভিবাসী হিসেবে ওয়ার্ক পারমিট না পেলে তিনি আর কাজ করতে পারবেন না।

আইন অনুযায়ী লিটনের স্ট্যাম্প-৪ পারমিশনের মেয়াদ শেষ হওয়ার পর ২ নভেম্বর থেকে চাকরি করলে তিনি ও তার চাকরিদাতা উভয়ই অপরাধী হিসেবে সাব্যস্ত হবেন। দেশটির আইনে এটি দণ্ডনীয় অপরাধ। আবার ইইউ নাগরিক স্ত্রীর সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ায় এই স্ট্যাটাস নবায়নেরও সুযোগ নেই। উপরন্তু মেয়াদ পূর্তির আগেই যে কোনো দিন সরকার এটি বাতিল করতে পারে। যে কারণে তিনি নতুন করে ওয়ার্ক পারমিটের আবেদন করেন। কিন্তু দুই দফায় তার আবেদন প্রত্যাখ্যান করেন বাণিজ্যমন্ত্রী।

এ সিদ্ধান্তের পক্ষে আইরিশ বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, যেহেতু লিটন একটি আইনের অধীনে দেশটিতে রয়েছেন এবং তার সেই স্ট্যাম্প-৪ স্ট্যাটাস এখনো বাতিল বা মেয়াদপূর্ণ হয়নি, তাই নতুন করে তাকে ওয়ার্ক পারমিট দিতে অস্বীকৃতি জানান মন্ত্রী।

এর পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে আইরিশ হাইকোর্টে যান লিটন ও তার আইনজীবী। অবশেষে মার্চের প্রথম সপ্তাহে বিচারপতি অ্যান্থনি বারের আদালত এ বিষয়ে রায় দেয়। রায়ে বাণিজ্যমন্ত্রীর সিদ্ধান্ত স্থগিত করে লিটনকে ওয়ার্ক পারমিট দেয়ার নির্দেশ দেয় আদালত। আদালত বলেছেন, বাদী যেহেতু ওয়ার্ক পারমিট পেলে তার স্ট্যাম্প-৪ স্ট্যাটাস ত্যাগের প্রস্তাব দিয়েছেন সেটিও বিবেচনায় নেয়া উচিত।

বাণিজ্যমন্ত্রীর সিদ্ধান্ত বাতিল করে লিটনের আবেদনটি পুনরায় যথাযথ কর্মকর্তার কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত এবং একই সঙ্গে এ মামলায় বাদীর যাবতীয় খরচ বহন করতেও মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়।

আদালতের এ পর্যবেক্ষণের ফলে দেশটিতে প্রবাসীদের ওয়ার্ক পারমিট পাওয়া আরো সহজ হবে বলে ভুক্তভোগীরা মনে করছেন। বর্তমানে ১০ হাজারের বেশি বাংলাদেশি বসবাস করছেন আয়ারল্যান্ডে। যাদের বেশির ভাগই কর্মজীবী। শিক্ষার্থী এবং ব্যবসায়ীও রয়েছেন। ওয়ার্ক পারমিট নিয়ে যেসব প্রবাসী নানাবিধ সমস্যায় রয়েছেন এ রায় তাদের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31