IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> ‘বিসিবির ইতিহাসে সেরা সভাপতি হব’

‘বিসিবির ইতিহাসে সেরা সভাপতি হব’

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান জানিয়েছেন, তার চেয়ে ভালো বিসিবি প্রেসিডেন্ট কারও পক্ষে হওয়া সম্ভব না। এমনকি, বিসিবির ইতিহাসের সেরা সভাপতি হবো- বলেও দৃঢ় বক্তব্য দিয়েছেন সাকিব। শনিবার (২০ মার্চ) রাতে যুক্তরাষ্ট্র থেকে এক ফেসবুক লাইভে তিনি এসব কথা জানান।

আলোচনাটা অবশ্য সব সময়ই ছিল মাশরাফিকে নিয়েই। খেলা ছাড়ার পর বিসিবিতে কোনও দায়িত্বে আসবেন ম্যাশ- এমনটাই ধারণা সবার। সমর্থকদের আশা ছিল নড়াইল এক্সপ্রেসকে হয়তো কখনও দেখা যাবে বিসিবির প্রেসিডেন্টের চেয়ারে। যদিও, খোদ মাশরাফি কখনওই শরিক হননি এ আলোচনার।

তবে, এবার নিজের ইচ্ছেটা জোরালোভাবেই জানালেন সাকিব আল হাসান। মার্কিন মুলুক থেকে ভার্চুয়াল আলোচনায় যোগ দিয়ে দর্শকদের করা এক প্রশ্নের উত্তর দিয়েছেন সরাসরি। জানিয়েছেন, মনের কোণে ইচ্ছে আছে বিসিবির ওই ভবনে ঢোকার। তবে, সেটা শুধুই একজন সাধারণ কর্মকর্তা হিসেবে নয়। হতে চান কর্তাদের কর্তা। শুধু তাই নয়, দায়িত্বটা নিতে কতটা ইচ্ছুক তিনি, সেটা জানিয়েছেন অকপটে। বলেছেন, তিনি যদি প্রেসিডেন্ট হতে পারেন, তাহলে সেটা হবে বাংলাদেশের ক্রিকেটের জন্য সেরা ঘটনা।

এমনকি তার মতো ভালো বিসিবি প্রেসিডেন্ট কারও পক্ষেই হওয়া সম্ভব না উল্লেখ করে সাকিব বলেন, ‘আমার কাছে মনে হয়, কখনও যদি বিসিবির সভাপতির মতো পদে যেতে পারি তাহলে আমি যে কাজ করব ওটা বাংলাদেশের আর কেউ করতে পারবে না। অবশ্যই, ক্রিকেটে থাকলে আর বিসিবি সভাপতি হওয়ার সুযোগ আসলে আমি হতে চাইব। আমি জানি, আমি বিসিবির ইতিহাসের সেরা সভাপতি হবো। খুব ভালোভাবে বিশ্বাস করি, আমার পক্ষে এটা সম্ভব।’

আলোচনার এক পর্যায়ে প্রেসিডেন্ট হলে কিভাবে ক্রিকেটকে বদলে দিতে চান তা নিয়েও কিছু ধারণা দিয়েছেন সাকিব। আইপিএল এবং অন্যান্য উন্নত ক্রিকেট রাষ্ট্রের ঘরোয়া আসরগুলো নিয়ে মুগ্ধতা ছিল সাকিবের কণ্ঠে।

সাকিব বর্তমানে পরিবারের সঙ্গেই অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মেডিসন শহরে। সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই বাংলাদেশ দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যাননি তিনি। সেইসঙ্গে অক্টোবরে টী-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতিকল্পে আইপিএল খেলেই নিজেকে ঝালিয়ে নিবেন বলেও জানান গত ওয়ানডে বিশ্বকাপের অন্যতম সেরা এই রান সংগ্রাহক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31