IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> খেলা >> শেষ মুহূর্তে নাটকীয় জয় স্পেনের

শেষ মুহূর্তে নাটকীয় জয় স্পেনের

ধূমকেতু নিউজ ডেস্ক : কাতার বিশ্বকাপের বাছাইপর্বে প্রথম জয়ের স্বাদ পেয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। যদিও দলটি এদিন পয়েন্ট হারাতে বসেছিল। তবে শেষ মুহূর্তে ঘুড়ে দাঁড়িয়ে জর্জিয়াকে হারিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের দল।

রোববার (২৮ মার্চ) প্রতিপক্ষের মাঠের ম্যাচটি ২-১ গোলে জিতে স্পেন। কুভরাসকেলিয়ার গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন ফেরান তোরেস। আর যোগ করা সময়ে জয়সূচক গোলটি করেন দানি ওলমো।

স্পেনের বিপক্ষে জর্জিয়ার এই ম্যাচ দেখতে বরিস পাইচাদজে ডিনামো স্টেডিয়ামে ১৫ হাজার দর্শক হাজির হয়েছিল। ম্যাচের ৩২তম মিনিটে গোল করে তাদের উল্লাসের উপলক্ষ এনে দেন জর্জিয়ার খিভিচা কুভরাসকেলিয়া। সতীর্থের পাস ধরে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের নিচু শটে গোলটি করেন কুভরাসকেলিয়া। তার এই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় জর্জিয়া।

বিরতির পর ৫৬তম মিনিটে গোল শোধ দেন স্পেনের ফেরান তোরেস। জর্দি আলবার ক্রসে বল পেয়ে গোলরক্ষককে বোকা বানিয়ে জালে পাঠান ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড তোরেস।

এই সমতা নিয়ে শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা। ম্যাচের যোগ করা সময়ে (৯০+২) স্পেনের দানি ওলমো দূরপাল্লার শট নেন। সেটিতে জর্জিয়ার গোলরক্ষক লোরিয়া হাতও লাগান। কিন্তু রুখতে পারেননি। বল ক্রসবারের নিচ দিয়ে জালে আশ্রয় নেয়। তাতে অন্তিম মুহূর্তের গোলে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের শিষ্যরা।

ফিফা র‍্যাঙ্কিংয়ে ৮৯তম স্থানে থাকা জর্জিয়ার মাঠে জয় পেলেও স্পেনের পারফরম্যান্স আশানুরূপ ছিল না। র‍্যাঙ্কিংয়ের ছয় নম্বর দলটি পুরো ম্যাচে গোলের উদ্দেশে শট নিতে পারে ৯টি, এর তিনটি ছিল লক্ষ্যে।

এই জয়ে ২ ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করে বাছাইপর্বের ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে স্পেন। সমান ম্যাচ থেকে কোনো পয়েন্ট সংগ্রহ করতে না পারায় জর্জিয়া অবস্থান করছে টেবিলের তলানিতে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ঘরের মাঠে নিজেদের প্রথম ম্যাচে গ্রিসের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল লুইস এনরিকের দল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31