IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> খেলা >> দক্ষিণ আফ্রিকাকে হারাল বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকাকে হারাল বাংলাদেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলকে ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ ইমার্জিং নারী দল। ফারহানা হক পিংকির অর্ধশতকে আগে ব্যাটিং করে ১৯৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। আর সালমা খাতুনের ঘূর্ণি জাদুতে ১৪১ রানে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিং করার জন্য আমন্ত্রণ জানায় দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী জুটিতেই শক্ত ভিত গড়ে দেন মুর্শিদা খাতুন ও শামীমা সুলতানা। দুইজনে মিলে গড়েন ৭৮ রানের জুটি। শামীমা রান আউট হওয়ার পরেই হঠাৎ এলোমেলো হয়ে যায় টাইগ্রেস শিবির। মাত্র ২ রানের মধ্যেই নিগার সুলতানা ও মুর্শিদার উইকেট হারায় বাংলাদেশ।

পরে মিডল অর্ডারে ফারহানার একক দৃঢ়তায় লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। সই ১০০ বলে ৭২ রান করেন ফারহানা। তার অপরাজিত ইনিংসটিতে ছিল ৫টি চারের মার। এছাড়া মুর্শিদা ৬৫ বলে ৩৫ রান ও শামীমা ৪৫ বলে ৩৪ রান করেন।

যাতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করে বাংলাদেশ ইমার্জিং নারী দল। প্রোটিয়া নারীদের পক্ষে ৩২ রানের বিনিময়ে ৩টি উইকেট শিকার করেন জেইন উইন্সটার।

জবাব দিতে নামা দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম উইকেট হারায় ৪১ রানে, জাহানারা আলমের শিকার হয়ে। আর ৬৯ রানে সফরকারীদের দ্বিতীয় উইকেটের পতন ঘটান রুমানা আহমেদ। ৯০ রানে তৃতীয় উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকা।

নিজের স্পিন বিষে ও রান আউট করে প্রোটিয়াদের মিডল অর্ডার ধসিয়ে দেন সালমা খাতুন। ৯০ রানে ৩ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা অলআউট হয় ১৪১ রানে। ফলে প্রথম ম্যাচে বাংলাদেশ পেল ৫৪ রানের জয়। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন আন্দ্রি স্টেইন।

সালমা ১০ ওভারে এক মেডেনসহ ২৫ রানের বিনিময়ে নেন ৩টি উইকেট। এছাড়া ২টি করে উইকেট শিকার করেন জাহানারা, রুমানা ও সানজিদা আক্তার মেঘলা। তবে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ৭২ রান করা ফারহানা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31