IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> খেলা >> পাহাড়সম লক্ষ্য পাড়ি দিল পাকিস্তান

পাহাড়সম লক্ষ্য পাড়ি দিল পাকিস্তান

ধূমকেতু নিউজ ডেস্ক : আইপিএল খেলতে রাবাদা, ডি ককদের মতো সেরা তারকারা সিরিজের মাঝ পথেই পাড়ি জমান ভারতে।

যে কারণে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্বল শক্তির দলে পরিণত হয় দক্ষিণ আফ্রিকা।

তবুও বুধবার টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে পাক পেসারদের তুলোধোনা করে ২০৪ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

কিন্তু তাতে অবশ্য কাজ হয়নি। পাক অধিনায়ক বাবর আজমের অতিমানবীয় ইনিংসে ভর করে দুই ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা।

মাত্র এক উইকেট হারিয়ে ১৮তম ওভার শেষেই প্রোটিয়াদের ছোড়া টার্গেট ছুঁয়ে ফেলে পাকিস্তান। অর্থাৎ টি-টোয়েন্টির সিরিজের তৃতীয় ম্যাটি ৯ উইকেটের বিশাল জয় পেল পাকিস্তান।

আজ মাত্র ৫৯ বলে ১২২ রানের টর্নেডো ইনিংস খেলেছেন টি-টোয়েন্টির সেরা ব্যাটসম্যান। হেন্ডরিখ, শামসি ও উইলিয়ামসদের পাড়ার বোলার বানিয়ে ছেড়েছেন। টি-টোয়েন্টিতে এমন দানবীয় ইনিংস দেখতে পাওয়া ভাগ্যের ব্যাপার।

আর ক্রিকেটপ্রেমীদের সেটাই করে দেখালেন। আইপিএলে বুঁদ দর্শকরা অবশ্য মিস করবেন সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে বাবর আজমের এই ইনিংসকে।

উইলিয়ামের বলে অধিনায়ক ক্লাসেনের হাতে ক্যাচ তুলে না দিয়ে জয় নিয়েই মাঠ ছাড়তে পারতেন বাবর। ইনিংসের ১৮তম ওভারে গিয়ে যখন আউট হন তিনি ততক্ষণে পাকিস্তানের জয় সময়ের ব্যাপারে পরিণত হয়।

বাবরের আউটের পর ফখর জামান দুটি বাউন্ডারি হাঁকিয়েই লক্ষ্যে পৌঁছে দেন দলকে।

১২২ রানের ইনিংসটি ১৫টি বাউন্ডারি ও ৪টি ছক্কার মারে সাজিয়েছেন পাক অধিনায়ক। তাকে যোগ্য সঙ্গী ছিলেন ওপেনার মোহাম্মদ রিওয়ান।

মাত্র ৪৭ বলে ৭৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। কিন্তু বাবরের অধিনায়কচিত ইনিংসটির ছায়ায় ঢেকে গেছে রিজওয়ানের এমন দুর্দান্ত ব্যাটিং।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দ. আফ্রিকার দুই ওপেনার জানেমান মালান এবং এইডেন মারক্রাম স্কোরবোর্ডে তোলেন ১০৮ রান।

মালান – মারক্রাম জুটি ভাঙা যেন কঠিন হয়ে দাঁড়িয়েছিল পাক বোলারদের জন্য।

১০.৪ ওভারের সময় ব্রেক থ্রু এনে দেন মোহাম্মদ নওয়াজ। ৩১ বলে ৬৩ রানের ইনিংস খেলে আউট হন এইডেন মারক্রাম। ৬টি বাউন্ডারি আর ৪টি ছক্কার মার মারেন তিনি।

এরপর জর্জ লিন্ডে এবং জানেমান মালান গড়ে তোলেন ৩৩ রানের জুটি। ১১ বল ২২ রান করে আউট হন জর্জ লিন্ডে। জানেমান মালান ৪০ বলে ৫টি বাউন্ডারি এবং ২ ছক্কায় ৫৫ রান করে আউট হন।

২০ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন রাশি ফন ডার ডুসেন। ১০ বলে ১৫ রান করেন হেনরিক ক্লাসেন। আন্দিল পেহলুকাইয়ো করেন ৮ বলে ১১ রান। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ২০৩ রান করে দক্ষিণ আফ্রিকা।

পাকিস্তানের হয়ে ২ উইকেট নেন মোহাম্মদ নওয়াজ। ১টি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি, হাসান আলি এবং ফাহিম আশরাফ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31