IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> নগর-গ্রাম >> সাপাহারে মাইক্রোবাস চালকের উপর হামলা, থানায় অভিযোগ

সাপাহারে মাইক্রোবাস চালকের উপর হামলা, থানায় অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহারে মাইক্রোবাস চালক আইয়ুব আলী (৪০) কে পূর্ব পরিকল্পিতভাবে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ীভাবে কিলঘুষি মারা সহ ধারালো অস্ত্র হাসুয়া, বাঁশের লাঠি, কাঠের টুকরা দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় লক্ষ করে স্বজোরে কোপ মারে। তাৎক্ষনিক আইয়ুব আলী মাথা শরিয়ে নিলে হাসুয়ার কোপ লক্ষ্যভ্রুষ্ট্য হয়ে মাথার পিছনের অংশে লেগে গুরুত্বর রক্তাক্ত জখম হয়। এসময় আইয়ুব আলী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে এলোপাতাড়ী ভাবে কিলঘুষি মারাসহ পকেটে থাকা ২৫ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

উপজেলার উচাডাঙ্গা গ্রামের মৃত মনির উদ্দীন এর পুত্র মাইক্রোবাস চালক গোলাপ (৪২) ও মাইক্রোবাস চালক লোকমান হোসেন রিয়াদ (২৫) সহ ৮/১০ জন সন্ত্রাসী কায়দায় দলবদ্ধ হয়ে পূর্ব পরিকল্পিতভাবে আইয়ুব আলীকে মারধুর করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকা আইয়ুব আলী চিৎকার শুরু করলে অভিযুক্ত মাইক্রোবাস চালক গোলাপ, রিয়াদসহ ৮/১০ জন হুমকী প্রদানসহ প্রাণে মেরে ফেলার ভয়ভীতি প্রদান করে ঘটনাস্থল থেকে চলে যায়।

স্থানীয়রা তাৎক্ষনিক আইয়ুব আলীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাপাহার সরকারী হাসপাতালে নিয়ে আসলে গুরুত্বর অবস্থা দেখে চিকিৎসকগণ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত রেফার্ড করে। বর্তমানে আইয়ুব আলী গুরুত্বর অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

মাইক্রোবাস চালক আইয়ুব আলীর ভাই আকবর আলী বাদী হয়ে গোলাপ কে ১ নং, রিয়াদকে ২ নং ও অজ্ঞাত ৮/১০ জনকে বিবাদী করে রাতেই সাপাহার থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

শনিবার (১৭ এপ্রিল) ইফতারের পর সন্ধ্যা প্রায় সাড়ে ৭টার সময় সদরের মাইক্রোস্ট্যান্ডে এ ঘটনাটি ঘটেছে। মাইক্রোবাস চালক আইয়ুব আলী উপজেলার লালমাঠিয়াপাড়ার মৃত ইয়াকুব আলীর পুত্র বলে জানা গেছে।

অভিযোগের সত্যতা নিশ্চিত করে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31