IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> বিনোদন >> যে কারণে অমিতাভের বাড়িতে বাড়তি পুলিশ পাহারা

যে কারণে অমিতাভের বাড়িতে বাড়তি পুলিশ পাহারা

ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের বাড়ির চারিপাশে বাড়তি পুলিশ পাহারা বসানো হয়েছে। আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতেই নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে খবর।

হঠাৎ কেন নিরাপত্তাহীনতায় ভুগছে বচ্চন পরিবার যে, এমন পুলিশ পাহারা বসাতে হবে সে প্রশ্নে ভারতের সংবাদমাধ্যম, হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গত সোমবার বলিউড নিয়ে সমালোচনা ও নেতিবাচক বক্তব্য দেয়ায় অভিনেত্রী কঙ্গনা রানাউতকে ধুয়ে দিয়েছিলেন অমিতাভপত্মী অভিনেত্রী জয়া বচ্চন।

বলিউড অভিনেত্রী হয়ে কী করে নিজের ইন্ডাস্ট্রিকে ‘নর্দমা’ বলতে পারে সে দেশটির সংসদে সেই প্রশ্ন রেখেছিলেন অভিনেত্রী ও ভারতের সমাজবাদী পার্টির সংসদ সদস্য জয়া বচ্চন।

গত সোমবার ভারতের সংসদে দ্বিতীয় দিনে রাজ্যসভায় দাঁড়িয়ে জয়া বচ্চন তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‌‘বিনোদন জগতের মানুষদের সোশ্যাল মিডিয়ায় ভর্ৎসনার শিকার হচ্ছে। যে সব লোকেরা এই ইন্ডাস্ট্রিতে এসেই নাম কামিয়েছেন, তারাই এখন একে ‘নর্দমা’ বলছেন। আমি এর সঙ্গে একেবারেই একমত নই। আশা করব, এই ধরনের লোকদের এই ভাষা ব্যবহার বন্ধ করতে বলবে সরকার।’

এদিন কঙ্গনাকে একহাত নেয়ার পর জয়া ক্ষোভ ঝাড়েন বিজেপির এমপি ও অভিনেতা রবি কিষাণের ওপরেও।

বলিউডে মাদকের ছড়াছড়ি মন্তব্য করে দেশটির নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর ভূয়সী প্রশংসা করেন রবি কিষাণ।

রবি কিষাণের ওই মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ জয়া বলেন, ‘মাত্র কয়েকজনের জন্য গোটা ইন্ডাস্ট্রিকে আপনি কাঠগড়ায় দাঁড় করাতে পারেন না। আমি লজ্জিত যে গতকাল আমাদের লোকসভার এক সদস্য, যিনি নিজেই ফিল্ম ইন্ডাস্ট্রির লোক হয়ে এর বিরুদ্ধে কথা বলেছেন। এটা খুবই লজ্জার।’

সংসদে কঙ্গনা ও রবি কিষাণের বিরুদ্ধে ওই বক্তব্য দেয়ার পর থেকেই জয়া ও তার পরিবার ট্রলের শিকার হচ্ছেন।
ভারতীয় নেটিজেনদের একাংশ তাকে নিয়ে কটূ কথায় মত্ত। এ নিয়ে টুইটারে #ShameOnJayaBachchan হ্যাশট্যাগ ট্রেন্ড চালুও হয় সেখানে।

এমন পরিস্থিতিতে পরিবারসহ নিজেকে নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন জয়া। তাই তার আগাম সুরক্ষার ব্যবস্থা করেছে মুম্বাই পুলিশ। অমিতাভ ও জয়া বচ্চনের বাংলো জলসার বাইরে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার থেকেই দেখা গেছে, জুহুতে বচ্চন পরিবারের বাংলো জলসাকে ঘিরে পাহারায় ব্যস্ত মুম্বাই পুলিশ।

সূত্র: হিন্দুস্তান টাইমস, কলকাতা নিউজ

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31