IMG-LOGO

শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্ত্রীকে হাসুয়া দিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যাদাঁড়িয়ে থাকা লরির পেছনে প্রাইভেটকারের ধাক্কা, কেরালায় ৮ শিক্ষার্থী নিহততানোরে নারীকে পিটিয়ে যখম করে দোকান ভাঙচুর লুটপাটস্কুল আছে শিক্ষক আছে, নেই শুধু শিক্ষার্থী- শ্রেণীকক্ষে ছাগলের বাস‘সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে’শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণমান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়নধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীমহাদেবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীধামইরহাটে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রারাণীনগরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রামহাদেবপুরে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবউপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিতমান্দায় হাতুড়িপেটায় আহত ব্যক্তির ৫ মাস পর হাসপাতালে মৃত্যু
Home >> অর্থনীতি >> পুঁজিবাজারে বড় উত্থান

পুঁজিবাজারে বড় উত্থান

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৯ মে) দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে বস্ত্র বা পোশাক খাতের কোম্পানি। এতে দিনের লেনদেন শেষে মূল্য সূচকের বড় উত্থান হয়েছে।

এদিন লেনদেনের শুরু থেকেই দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখাতে থাকে পোশাক খাতের বেশিরভাগ কোম্পানি। লেনদেনের শেষ পর্যন্ত পোশাক খাতের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকে।

এতে দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত বস্ত্র খাতের ৫৬টি কোম্পানির মধ্যে ৪২টির শেয়ার দাম বাড়ার তালিকায় স্থান করে নিয়েছে। বিপরীতে দাম কমেছে মাত্র ৬টির।

দাম বাড়ার ক্ষেত্রে পোশাকের কোম্পানিগুলো দাপট দেখানোর কারণে মূল্য সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয়। তবে প্রথম আধাঘণ্টার লেনদেনে অন্যান্য খাতের বেশিরভাগ প্রতিষ্ঠানের দরপতন হওয়ায় এক পর্যায়ে ডিএসই প্রধান সূচক ঋণাত্মক হয়ে পড়ে।

অবশ্য সকাল সাড়ে ১০টার দরপতনের তালিকা থেকে বেশকিছু প্রতিষ্ঠান দাম বাড়ার তালিকায় নাম লেখায়। এতে ঊর্ধ্বমুখী হয়ে ওঠে সূচক। লেনদেনের শেষ পর্যন্ত সূচকের এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে।

এতে দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৪৫ পয়েন্টে উঠে এসেছে।

প্রধান সূচকের পাশাপাশি বেড়েছে অপর দুই সূচক। এর মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ২৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৬৫ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬১ পয়েন্টে দাঁড়িয়েছে।

বাজারটিতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১২৬টির এবং ৬৩টির দাম অপরিবর্তিত রয়েছে।

দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ৩৫২ কোটি ৩ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ৪৮৬ কোটি ২৬ লাখ টাকা। সে হিসাবে লেনেদেন কমেছে ১৩৪ কোটি ২৩ লাখ টাকা।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ১২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল ফিডের ৫৯ কোটি ৩৬ লাখ টাকার লেনদেন হয়েছে। ৫৯ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে রবি।

এ ছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ব্রিটিশ আমেরিকান টোবাকো, এনআরবিসি ব্যাংক, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, লংকাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা এবং ম্যাকসন স্পিনিং।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ১১৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৬৬ কোটি ৩৬ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৮৭টির এবং ৪৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031