IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত

নূরের কৌশল

ধূমকেতু নিউজ ডেস্ক : দীর্ঘদিন আলোচনার বাইরে ছিলেন কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে পরিচিতি পাওয়া নুরুল হক নূর। ধর্ষণ মামলার আসামি হওয়ার মাধ্যমে সম্প্রতি তিনি ফের আলোচনায় এসেছেন। যদিও হঠাৎ করেই খবরের শিরোনাম হওয়ার ঘটনাটিকে অনেকেই নুরের কৌশল হিসেবে মনে করছেন। কারণ হিসেবে সমালোচকরা দাবি করছেন, যে মেয়েটি মামলা দায়ের করেছেন, তিনি কোটা সংস্কার আন্দোলনের সাথেই সম্পৃক্ত ছিলেন। তাই নুরের বিরুদ্ধে করা মামলাটি সাজানো হতে পারে।

সামলোচকদের দাবি, সাধারণ শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে একটি আন্দোলনের নেতৃত্ব দেন নুর। পরবর্তীতে একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে অংশ নিয়ে ভিপি নির্বাচিত হন তিনি। তবে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে তাদের অধিকার নিয়ে কথা বলার চেয়ে ব্যক্তি জনপ্রিয়তা বৃদ্ধির দিকে নজর দিতে থাকেন। এতে সাধারণ শিক্ষার্থীদের সাথে তার দূরত্ব বাড়ে। ধীরে ধীরে জনপ্রিয়তাও কমতে থাকে।

ডাকসু ভিপির পদ থেকে সরে যাওয়ার পার বিভিন্ন মহলে গ্রহণযোগ্যতাও কমে আসে নুরের। মনযোগ থেকে সরে যেতে থাকেন। ঠিক সেই সময়ে দল গঠনের ঘোষণা দিয়ে আবারো আলোচনার জন্ম দেন তিনি। তবে জাতীয় বিভিন্ন ইস্যুর কারণে নুরকে নিয়ে সেই আলোচনার জল খুব বেশি দূর গড়ায়নি। সর্বশেষ ধর্ষণ মামলায় তাকে আসামি করায় তিনি আবারো আলোচনায় আসেন।

বেশ কিছু দিন গণমাধ্যমে গুরুত্ব পাচ্ছিলেন না নুর। রাজনৈতিক কার্যক্রমেও তাকে খুব একটা দেখা যাচ্ছিলো না। রাজনৈতিকভাবেও বেশ পিছিয়ে পড়েছিলেন তিনি। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো দাবির পক্ষে জোরালো অবস্থান না নেয়ার কারণে ক্যাম্পাসেও প্রভাব হারান। সাধারণ শিক্ষার্থীদের মাঝেও নুরের জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকে।

বস্তুত, নূরের রাজনৈতিক জীবন পুরোটাই রহস্যে ঘেরা। ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে তার হাতেখড়ি। কিছুদিনের মধ্যেই ভোল পাল্টে নেতৃত্ব দেন কোটা সংস্কার আন্দোলনে। দাড় করান সরকার বিরোধী প্লাটফর্ম। ডাকসুর ভিপি হওয়ার পর রাতারাতি বদলে যায় তার লাইফস্টাইল। উচ্চবিত্ত শ্রেণির সাথে ওঠাবসা বাড়তে থাকে। তবে বিত্তবৈভবে চলাফেরার বিষয়টি সব সময় এড়িয়ে চলেছেন। এমনকি নিজের আয়ের উৎসও কখনো প্রকাশ করেননি। তিনি যে সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন সেই সংগঠন পরিচালনার ব্যয়ও তিনি কখনো খোলসা করেনি।

অভিযোগ রয়েছে, সরকারবিরোধী বিভিন্ন চক্র নুরকে আর্থিকভাবে সহায়তা করে থাকে। তারা সরকারবিরোধী ইস্যু তৈরি করে নুরকে ব্যবহার করে। একটি অবস্থান তৈরির পর নুর নিজেই রাজনৈতিক দল গঠনের চিন্তা করেন এবং নিজেই সেটির ঘোষণা দেন।

সম্প্রতি ঢাকার দুটি আসনের উপনির্বাচনে অংশ নিতে চেয়েছেন নুরুল হক নূর। এর মধ্যে ঢাকা-১৮ আসনে তিনি নিজে প্রার্থী হবেন, আর ঢাকা-৫ আসনে প্রার্থী করবেন তার সংগঠনের অন্য একজনকে। একটি অনলাইন গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে নূর বলেন, সামনে যেহেতু ঢাকার দুটি সংসদীয় উপনির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে আমরা নিজেদের অবস্থানটাকে আরও ক্লিয়ার করতে চাই। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে আমি প্রার্থী হতে চাই। ঢাকা-৫ আসনেও আমরা তরুণ প্রার্থী দেব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31