IMG-LOGO

রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মায়ের মূর্ত প্রতীকই হচ্ছেন বেগম খালেদা জিয়া : ভূমিমন্ত্রী‘গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ’নন্দীগ্রামে বিএনপি নেতা আদরের মাতার ইন্তেকালসিংড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসননিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণরহনপুরে চক্ষু হাসপাতালের উপকেন্দ্রের উদ্বোধনসিংড়ায় ঢেউটিন প্রদান, চলনবিলে পোনা মাছ অবমুক্ত ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরি, জড়িত নবম শ্রেণির শিক্ষার্থীরায়গঞ্জে একটি রাস্তা না থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন স্হানীয় মুসল্লিরাসিংড়ায় স্বেচ্ছাশ্রমে কবরস্থান পরিষ্কার করলেন এলাকাবাসীবাগমারায় স্বামী-সন্তান ফেলে গর্ভে সন্তান নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে উধাও গৃহবধূরাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মোহনপুরের হাতে পুরস্কার তুলে দেন :ভূমিমন্ত্রী মিনুফুলবাড়ী কয়লাখনি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্ত্রীকে হাসুয়া দিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যাদাঁড়িয়ে থাকা লরির পেছনে প্রাইভেটকারের ধাক্কা, কেরালায় ৮ শিক্ষার্থী নিহত
Home >> অর্থনীতি >> পেঁয়াজের দাম কমেছে

পেঁয়াজের দাম কমেছে

ধূমকেতু নিউজ ডেস্ক : ঈদের পরে ভারত থেকে সরবরাহ কম থাকার কারণে দেশের বাজারে কেজিপ্রতি পাঁচ টাকা করে বেড়ে যায় সব ধরনের পেঁয়াজের দাম। এখন দেশি পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়ায় সেই বাড়তি দাম কমে এসেছে। খুচরায় আবারও ৪০ টাকা কেজিতে দেশির পাশাপাশি বিদেশি পেঁয়াজও মিলছে।

ঈদের পরপরই ভারতের পেঁয়াজের দাম কেজিপ্রতি ৫ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল। এর প্রভাব পড়ে দেশি পেঁয়াজের বাজারেও। এতে খুচরা বাজারে ভারতীয় এবং দেশি উভয় ধরনের পেঁয়াজ বিক্রি হয়েছে একই দামে। বাজারে তখন উভয় ধরনের পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৫ থেকে ৫০ টাকায়। যা ঈদের আগেও ৪০ থেকে ৪৫ টাকার মধ্যে ছিল।

পেঁয়াজের আমদানিরকারক আবদুল মাজেদ বলেন, করোনার বিধিনিষেধে ভারত থেকে পেঁয়াজ আনা যাচ্ছে না। ঈদের পর পর দেশি পেঁয়াজের সরবরাহ কম ছিল। গ্রামগঞ্জের আড়ৎগুলো বন্ধ ছিল। সেই সময় দাম কিছুটা বেড়েছে। কিন্তু বর্তমানে প্রচুর দেশি পেঁয়াজের সরবরাহ থাকায় দাম কমে এসেছে।

তিনি বলেন, দেশি পেঁয়াজের দাম ওই সময়ও বাড়েনি মোকামে। কিন্তু ভারতীয় পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় খুচরা পর্যায়ে দেশি পেঁয়াজও বাড়তি দামে বিক্রি হয়েছে।

রাজধানীর রামপুরা, তালতলা, শান্তিনগরসহ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পেঁয়াজ ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। খুব ভালো মানের বাছা দেশি পেঁয়াজ কিনতে দাম কিছুটা বেশি লাগছে। আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়।

তবে সবখানেই দেশি পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ থাকায় আমদানি করা পেঁয়াজ খুব একটা কিনছেন না ক্রেতারা।
তালতলা বাজারের খুচরা বিক্রেতা সুমন বলেন, প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ঈদের পরে মোকামে ৩৮ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এখন কমে যা ৩৪ টাকা হয়েছে।

অন্যদিকে, কাঁচাবাজারে ঈদের পর থেকে বেড়ে যাওয়া সবজির দাম কিছুটা কমেছে। তবে মাছ-মাংসের দাম কমেনি।

কাঁচাবাজারের ব্যবসায়ীরা বলছেন, বন্ধ থাকা আড়ৎ, দোকানপাট সব কিছু খুলেছে। গ্রাম থেকে সবজির সরবরাহ বেড়েছে ধীরে ধীরে। ফলে বাড়তি দাম কমে আসছে।

কয়েকদিন আগে খুচরা বাজারে এক কেজি পেঁপের দাম উঠেছিল ৮০ টাকায়। এখন তা ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া কাঁচামরিচের দাম কমে ৬০ থেকে ৮০ টাকায় এসেছে। আর বাজারে সবচেয়ে কম দামের সবজি পটল আর ঢেঁড়স। এ সবজি দুটির দাম কেজিতে ৪০ থেকে ৫০ টাকার মধ্যে। এছাড়া অন্য যেকোনো সবজির দাম ৬০ থেকে ৮০ টাকার মধ্যে। যা ঈদের পরে দুই-তিনদিন আরও ১০-২০ টাকা বেশি ছিল।

এদিকে, বাজারে ঈদের কারণে বন্ধ থাকা দোকানগুলো খুলেছে। বেড়েছে ক্রেতার আনাগোনাও। যদিও ব্যবসায়ীরা বলছেন, এখনও বাজারে পুরোপুরি চাঞ্চল্য ফিরে আসেনি। আগামী সপ্তাহ থেকে বাজার পুরোপুরি স্বাভাবিক হবে।

ফার্মের মুরগি ১৪৫-১৫০ টাকা থেকে নামেনি। একই সঙ্গে পাকিস্তানি মুরগি ২৬০ টাকা, লেয়ার মুরগি ২৪০ টাকা ও দেশি মুরগি ৪০০ থেকে ৪৫০ টাকা বিক্রি হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031