IMG-LOGO

বুধবার, ২৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ,অসহায়দের পাশে সর্বদা থাকার অঙ্গিকার আরডিএ চেয়ারম্যান সুইটপত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানরাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবেঃ রিটনপুঠিয়ায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার -১সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদানসন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশকালবেলার ভুয়া ফটোকার্ডে বিএনপি নেতাদের নামে অপপ্রচার, ফুলবাড়ীতে সংবাদ সম্মেলনসিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভার বিষয়ে জেলা প্রশাসকের সাথে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎমোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীক্যানসারের চিকিৎসার মাঝেই কাজে ফিরছেন অভিনেত্রী দীপিকাচারঘাটে গ্লোবাল অ্যাকশান উইক উপলক্ষেদারিদ্র ও বৈষম্য নিরসনে সামাজিক সুরক্ষা নাগরিক সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার ২সিরাজগঞ্জ জেলা প্রশাসনের গণশুনানি‘চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ’ফুলবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পের পানি নিস্কাশন ও সড়ক নির্মানসহ নানা দাবিতে মানববন্ধন
Home >> খেলা >> শান্তর চোখ ইনিংস লম্বা করার দিকে

শান্তর চোখ ইনিংস লম্বা করার দিকে

ধূমকেতু নিউজ ডেস্ক : আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিলেন টেস্ট দিয়ে। অভিষেক ২০১৭ সালের জানুয়াীল মাসে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে। টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, নেইল ওয়াগানারদের নিয়ে সাজানো কিউইদের বিষাক্ত ফাস্টবোলিংয়ের বিপক্ষে কনকনে ঠান্ডা ও প্রচন্ড বাতাসের মধ্যেও টেস্টের শুরু মন্দ ছিল না। রান বেশি করতে না পারলেও অনেকটা সময় উইকেট আগলে ছিলেন নাজমুল হোসেন শান্ত। দেখে মনে হচ্ছিলো- লম্বা রেসের ঘোড়া, এ বাঁহাতি উইলোবাজ যাবেন বহুদূর।

পরিপাটি ব্যাটিং টেকনিক। টেম্পারামেন্টও ভালো। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও অন্যতম নির্বাচক হাবিবুল বাশারও সব সময়ই তার ব্যাপারে উচ্চাশা পোষণ করে আসছেন। তার চোখে, বর্তমান প্রজন্মর মধ্যে নাজমুল হোসেন শান্তই সবচেয়ে মেধাবী।

কিন্তু সেই মেধার প্রমাণ এখনও সেভাবে রাখতে পারেননি আন্তর্জাতিক মঞ্চে। টেস্ট (৪ ম্যাচে একটি ফিফটিসহ ২০১ রান), ওয়ানডে (৫ ম্যাচে মাত্র ৫৫ রান) ও টি-টোয়েন্টি (২ ম্যাচে ১৬ রান)- কোন ফরম্যাটেই নিজের অপরিহার্যতার প্রমাণ দিতে পারেননি।

তবে সর্বশেষ তিন টেস্টে ধারাবাহিকভাবে উন্নতির ছোঁয়া দেখা গেছে শান্তর ব্যাটে। এ বছর ফেব্রুয়ারি মাসে রাওয়ালপিন্ডিতে পাকিস্তান (৪৪ ও ৩৮) আর নিজ মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে (৭১) পর পর তিন ইনিংসেই এই বাঁহাতির ব্যাট কথা বলেছে। শান্তও মনে করেন উন্নতি হচ্ছে। তার কথা, ‘আমার মনে হয় সর্বশেষ দুই তিনটা ইনিংস ভালো ব্যাটিং হয়েছে।’

নিয়মিত ভালো পারফরম্যান্স, পাশাপাশি লম্বা সময় উইকেটে থেকে দীর্ঘ ইনিংস খেলাই এখন শান্তর মূল লক্ষ্য। আর মুখে তাই অমন কথা, ‘আমি সবচেয়ে বেশি যে জিনিসটা চাই, তা হল ইনিংসগুলো যেন লম্বা হয়। আর নিয়মিত পারফরম্যান্স যেন করতে পারি। উইকেটে সেট হওয়া ইনিংসগুলো যেন বড় করতে পারি সেটাই চিন্তা আমার।’

লকডাউনের অনেক পরে নিজ শহর রাজশাহীর শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন ঈদ উল আজহার ছুটির ঠিক আগে। মানছেন লকডাউনটা কষ্টকর ছিল। কারণ ক্যারিয়ার শুরুর পর এরকম লম্বা একটা ব্রেক কখনোই পাননি।

তবে লকডাউনে কিছু ইতিবাচক দিকও খুঁজে পেয়েছেন শান্ত। তার ভাষায়, ‘অতীতে যে ভুলগুলো ছিল বা অতীতে যেসব আমি ভালো করেছি, ওসব নিয়ে চিন্তা করার খুব ভালো একটা সুযোগ ছিল। যেগুলো নিয়ে আমি কাজ করেছি। আমি মনে করি যে সামনে যদি সুযোগ পাই, তাহলে এই অভিজ্ঞতাটা কাজে লাগবে। লকডাউনে ভালো বা খারাপ যেটাই বলি, নিজের খেলাগুলো নিয়ে অ্যানালাইসিস করতে পেরেছি। যেটা আমার জন্য অনেক উপকার হয়েছে এবং সামনে সুযোগ পেলে ভালো কিছু হবে মনে করি।’

করোনা টেস্ট দেয়াকে অনেক কঠিন বলে মন্তব্য শান্তর। তার ভাষায়, ‘এটা অবশ্য অনেক কঠিন। টেস্টের কথা বলবো যে, করোনা টেস্ট দুই দিন পর পর এই জিনিসটা একটু অস্বস্তিকর লাগে। নাকের ভেতর কিট দেওয়া, পরীক্ষা করা এ জিনিসটা আমার জন্য অস্বস্তিকর। আর কোয়ারেন্টাইনে থাকতে কারোরই ভালো লাগে না। এত সিকিউরিটির মধ্যে থাকা ভালো অনুভব করি না।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031