IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> খেলা >> শুরুতেই তামিম-সাকিবের বিদায়

শুরুতেই তামিম-সাকিবের বিদায়

ধূমকেতু নিউজ ডেস্ক : শ্রীলংকার বিরুদ্ধে ইনিংসের শুরুতেই বিদায় নিয়েছেন ওপেনিংয়ে খেলতে নামা তামিম ইকবাল ও ওয়ানডাউনে খেলতে নামা সাকিব আল হাসান। দলীয় মাত্র ১৫ রানে এ দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান বিদায় নেন।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শ্রীলংকার বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তুলেছিলেন তামিম ইকবাল। মাত্র ৬ বলে ১৩ রান করে বড় ইনিংসের ইঙ্গিত দিয়েছিলেন তামিম। এর মধ্যেই ৩টি নান্দনিক চার। কিন্তু চামারার বলে এলডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি।

এরপর ওয়ানডাউনে খেলতে আসেন সাকিব আল হাসান। কিন্তু ব্যাট হাতে তিনি চরম ব্যর্থ হন। ৩ বল খেলে শূন্য হাতে বিদায় নেন বিশ্বের অন্যতম সেরা এ অলরাউন্ডার।
বর্তমানে ক্রিজে রয়েছেন লিটন দাস ও মুশফিকুর রহিম। তাদের দুজনের বড় একটি জুটি প্রত্যাশা করছে টাইগার শিবির।

প্রথম ৫ ওভারে দুই উইকেটে ২০ রান সংগ্রহ করে বাংলাদেশ।

আজকের এ ম্যাচে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন হয়েছে।

চূড়ান্ত একাদশ থেকে বাদ পড়েছেন মিঠুন। দ্বিতীয় ওয়ানডের একাদশে তার পরিবর্তে নেয়া হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে। প্রথম ম্যাচে গোল্ডেন ডাক পেয়ে ফিরে গিয়েছিলেন মিঠুন।

অপরদিকে, মোসাদ্দেক দীর্ঘ দিন ধরে নজরে থাকলেও চোটের কারণেই সুযোগ পাননি। নিউজিল্যান্ডে শেষ ম্যাচটিতে বিপদে পড়ে চোট নিয়েই খেলেছিলেন এই অলরাউন্ডার।

শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিং করা তাসকিন আবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভালো করতে পারেননি। সেই সঙ্গে যোগ হয়েছে চোট। ম্যাচ শুরুর শেষ মুহূর্ত পর্যন্তও তাসকিন ফিট হতে না পারায় তাকেও একাদশ থেকে বাদ দেয়া হয়েছে। তাসকিনের বদলে অভিষেক হয়েছে পেসার শরিফুল ইসলামের। শরিফুল ইতোমধ্যে টি-টোয়েন্টি ও টেস্ট খেলেছেন, কিন্তু এর আগে ওয়ানডে খেলার সুযোগ হয়নি এ বাঁহাতি পেসারের।

বাংলাদেশ সফরে আসা শ্রীলংকার ওয়ানডে দলের চেয়ে অভিজ্ঞতায় অনেক এগিয়ে রয়েছে।

চলতি সিরিজের বাংলাদেশ দলের চার ক্রিকেটার মাহমুদউল্লাহ (১৯৫), সাকিব আল সাহান (২১০) তামিম ইকবাল (২১৪) ও মুশফিকুর রহিম (২২৫) ১৯৫ বা তার বেশি ওয়ানডে খেলেছেন। সেখানে শ্রীলংকার সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় কুশাল পেরেরা খেলেছেন ১০২টি ওয়ানডে।

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সব মিলিয়ে আট হারের বিপরীতে ১৮টি ওয়ানডে জিতেছে শ্রীলংকা। এই ভেন্যুতে শেষ ছয় ম্যাচের তিনটিতে হেরেছে তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31