IMG-LOGO

রবিবার, ২৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগে বড়সম্ভাবনা দেখছে স্পেনের ব্যবসায়ীরাপলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা,পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’বাঘায় পরকীয়ার অভিযোগে হামলায় অভিযুক্ত গুরুত্বর আহত, বাড়িতে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগগোমস্তাপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনাসাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভানিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুসিরাজগঞ্জে আওয়ামী লীগের আমলে মেয়র নির্বাচন করা ব্যক্তিই বিএনপির প্রার্থী হবেন: টুকুঅগ্রাধিকার ভিত্তিতে হরিয়ানের উন্নয়ন করা হবে: এমপি মিলনমান্দায় প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে সংসদ সদস্য ডা. টিপুরায়গঞ্জের গ্রামপাঙ্গাসী নিজামগাতী সড়কে ধস সব ধরণের যানচলাচল বন্ধশহর খ্রীষ্টান কো-অপারেটিভ লিমিটেডের ১৭তম ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিতছোট্ট নাতি ইব্রাহিমসিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নজরুল বর্ষ ২০২৬শে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ‘সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না সরকার’
Home >> ধর্ম >> টপ নিউজ >> হজের জন্য প্রস্তুত মক্কা

হজের জন্য প্রস্তুত মক্কা

ধূমকেতু নিউজ ডেস্ক : কাবা শরিফের কালো গিলাফ নিচ থেকে তিন মিটার ওপরে উঠিয়ে অতিরিক্ত সাদা কাপড়ে আবৃত করার মাধ্যমে শুরু হয়েছে এবারের হজের প্রাথমিক প্রস্তুতি। গত বুধবার (৩০ জুন) রাতে মসজিদে হারাম ও মসজিদে নববির জেনারেল প্রেসিডেন্সির ড. শায়খ আব্দুর রহমান সুদাইসির তত্ত্বাবধানে ৩৭ জন কর্মকর্তা এ কাজ সম্পন্ন করেন। পবিত্র হজকে নির্বিঘ্ন করতে মক্কা, আরাফা,মুজদালিফা ও মিনায় বসানো হয়েছে ৮৭৫ লাইটিং টাওয়ার। খবর আল-আরাবিয়া ডটনেট (আরবি)।

মক্কায় হজ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এ বছর হজের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ ও প্রস্তুতি সম্পন্ন। এখন হজের অপেক্ষা। সৌদি আরব সরকার এ বছর হজ উপলক্ষে হজযাত্রীদের সহায়তা ও সহজতার জন্য সম্ভাব্য সব পদক্ষেপ গ্রহণ করেছে। রাতের বেলা হজযাত্রীদের যেনো আলো নিয়ে কোনো সমস্যা তৈরি না হয়, সেজন্য হজের সময় পবিত্র স্থান- মক্কা,আরাফা, মুজদালিফা ও মিনায় আলোকসজ্জার টাওয়ার স্থাপন করা হয়েছে।

মক্কা সচিবালয়ের কর্মকর্তারা আল-আরবিয়া ডটকমকে জানান, হজের সময়ের জন্য পবিত্র স্থানগুলোতে ৮৭৫টি লাইটিং টাওয়ার স্থাপন করা হয়েছে। এছাড়ও বিভিন্ন উচ্চতার ভিন্ন ডিজাইনের ৩২১৪টি নতুন হালকা খুঁটি বসানো হয়েছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ ব্যবস্থাপনার জন্য এই টাওয়ারগুলোতে ৩৫৩টি বৈদ্যুতিক প্যানেল স্থাপন করা হয়েছে।

পবিত্র নগরী মক্কা জুড়ে হালকা টাওয়ারে স্থাপন করা নেটওয়ার্কে ১ লাখ ২০,০০০ লাইট (বিভিন্ন ধরনের বাল্ব) বসানো হয়েছে। এ লাইটগুলোতে (বাল্ব) এ ১৯০০ বৈদ্যুতিক বিতরণ প্যানেল স্থাপন করা হয়েছে।

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তথ্য মতে, হজ চলাকালীন আলোর কোনো সমস্যা যেন না হয়; এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ২৪ ঘণ্টা বিদ্যুৎ ব্যবস্থাপনা ও নেটওয়ার্ক কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রযুক্তিবিদদের একটি অভিজ্ঞ দলও গঠন করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031