IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> টপ নিউজ >> আর্জেন্টিনার জয় চায় বহু ব্রাজিলিয়ান

আর্জেন্টিনার জয় চায় বহু ব্রাজিলিয়ান

ধূমকেতু নিউজ ডেস্ক : কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলতে ব্রাজিল কোনোভাবেই আর্জেন্টিনাকে ছাড় দিতে রাজি নয়। আর আর্জেন্টিনা চায় শিরোপ খরা ঘুচাতে। কেননা ১৯৯৩ সালের পর থেকে বড় কোনো শিরোপা ঘরে তোলা হয়নি দলটির। সেবার মেক্সিকোকে হারিয়ে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। এরপর বেশ কয়েকবার শিরোপার কাছাকাছি গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে লিওনেল মেসির দলকে। তাই দীর্ঘ অপেক্ষা ঘুচিয়ে শিরোপা উঁচু করে ধরার স্বপ্ন নিয়ে আর্জেন্টিনা ফুটবল দল রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে রোববার ব্রাজিলের সঙ্গে লড়বে বাংলাদেশ সময় ভোর ছয়টায়।

তবে এবার মাঠের খেলার আগে গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে ভিন্ন একটা বিষয়। যা নিয়ে প্রথমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন নেইমার। এরপর থিয়াগো সিলভাও জানালেন তার মন খারাপের কথা।

এমন কী বিষয় যা নিয়ে এ দুই তারকা চটেছেন! রাগের বিষয় হাস্যকর হলেও একেবারে অবাক করার মতো নয়। ব্রাজিলের বহু মানুষ নাকি আর্জেন্টিনাকে সমর্থন জানাচ্ছেন। শুধু সমর্থন জানাচ্ছেন বললে ভুল হবে। তারা চাইছেন ব্রাজিলের বিপক্ষে যেন আর্জেন্টিনা জেতে। আর এ বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না সিলভা।

ফুটবল নিয়ে দুই দেশের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা তা নিজের রক্তে বহন করছেন এ ব্রাজিলিয়ান। তাই তার কাছে বিষয়টি একেবারে বেমানান লাগছে। সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় বিষয়টি লুকাননি ফাইনালে ব্রাজিলের হয়ে অধিনায়কত্ব করার অপেক্ষায় থাকা এ ফুটবলার।

সিলভা বলেন, আমি চিন্তা করতে পারছি না ব্রাজিলের মানুষ আর্জেন্টিনাকে সমর্থন জানাচ্ছেন, তাও ব্রাজিলের সঙ্গে আর্জেন্টিনার ম্যাচে!

‘আমাদের মধ্যে রেষারেষি বা দ্বন্দ্ব অত্যন্ত তীব্র। এই দ্বন্দ্ব আমার রক্তেও বইছে। ফলে বিষয়টি নিয়ে আমরা ক্ষুব্ধ। বুঝতেই পারছি না, ব্রাজিলের মানুষ কীভাবে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনাকে সমর্থন করতে পারে’, বলেন সিলভা।

ব্রাজিলিয়ানরা আর্জেন্টিনাকে সমর্থন না করুক সিলভা সেটি চান না। করুক সমর্থন তবে ব্রাজিলের সঙ্গে যখন ম্যাচ আর্জেন্টিনার সেখানেও কীভাবে আর্জেন্টিনাকে ব্রাজিলের মানুষ সমর্থন করছে সে বিষয় তার বোধগম্য হচ্ছে না।

সিলভার মতে,ফ্রান্সের বিপক্ষে বা অন্য কোনো দলের বিপক্ষে যখন আর্জেন্টিনা খেলে তখন ব্রাজিলের মানুষ তাদের সমর্থন দিক, তাতে সমস্যা নেই। কিন্তু ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে ব্রাজিলের মানুষ আর্জেন্টিনাকে সমর্থন করছে বিষয়টি আমাদের কাছে অচিন্তনীয়। কেননা, আর্জেন্টিনার সঙ্গে আমাদের দ্বন্দ্ব জন্মের পর থেকেই।

এর আগে নেইমারও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন এ বিষয়ে।

ইনস্টাগ্রামে এক পোস্টে তারকা এ ফুটবলার লেখেন- আমি কখনও ব্রাজিলের বিপক্ষে কোনো দিন সমর্থন দিইনি, যেখানে ব্রাজিল কোনো কিছুর জন্য লড়ছে। সেটি যে কোনো খেলা হোক, মডেলিং প্রতিযোগিতা, অস্কার কিংবা যা খুশি। সেখানে যদি ব্রাজিল থাকে, তা হলে আমি অবশ্যই ব্রাজিল দলের সমর্থক। কারণ আমি একজন গর্বিত ব্রাজিলিয়ান, এটিই আমার পরিচয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31