IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> টপ নিউজ >> মেসির সঙ্গে শিরোপা উদযাপনের তর সইছে না স্ত্রী রকুজ্জোর

মেসির সঙ্গে শিরোপা উদযাপনের তর সইছে না স্ত্রী রকুজ্জোর


ধূমকেতু নিউজ ডেস্ক : অবশেষে শেষ হয়েছে আর্জেন্টিনার ফুটবলারদের শিরোপার উদ্দেশ্যে যাত্রা। ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে স্বাগতিক ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে দীর্ঘ ২৮ বছর পর কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। কিন্তু তারা কাছে পাচ্ছে না পরিবারের কাউকে।

কেননা করোনাভাইরাসের কারণে খেলোয়াড়দের জৈব সুরক্ষা বলয়ে রেখে আয়োজন করা হচ্ছে বিশ্বব্যাপী সকল টুর্নামেন্ট। যার ফলে লম্বা সময়ের জন্য পরিবার পরিজনদের ছেড়ে দূরে থেকেই যেকোনো খেলায় অংশ নিতে হচ্ছে ক্রীড়াবিদদের।

এ কারণেই মূলত দীর্ঘ ২৮ বছর পর শিরোপা জিতেও পরিবারের কারও সঙ্গে সেই আনন্দ ভাগাভাগি করতে পারছে না আর্জেন্টিনার ফুটবলাররা। কেননা প্রায় দেড় মাসের বেশি সময় ধরে যে তাদের সবার ঠিকানা এজেইজার ফুটবল ক্যাম্প আর ব্রাজিলের বিভিন্ন মাঠ।

শিরোপা জেতার পর খেলোয়াড়দের মতোই অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে তাদের পরিবারের সদস্যরা। আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির স্ত্রী আন্তোলেনা রকুজ্জো সরাসরি জানিয়েই দিয়েছেন, একসঙ্গে স্বামীর সাফল্য উদযাপনের তর সইছে না তার।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে মেসিদের উদযাপনের একটি ছবি আপলোড করে আন্তোলেনা লিখেছেন, ‘আমরা চ্যাম্পিয়ন। এগিয়ে যাও আর্জেন্টিনা। এগিয়ে যাও ভালোবাসা (মেসি), এগিয়ে যাও।’

তিনি আরও লিখেছেন, ‘এতদিন ধরে যা স্বপ্ন দেখেছ, অবশেষে তা পেয়েছ। তুমি সত্যিই এটির যোগ্য দাবিদার। তোমাকে দেখতে ও একসঙ্গে উদযাপনের তর সইছে না আমার।’

এর খানিক পরই মেসির তিন ছেলে থিয়াগো মেসি, মাতেও মেসি ও সিরো মেসির গাওয়া ‘ভ্যামোস আর্জেন্টিনা’ গানের ভিডিও আপলোড করেন রকুজ্জো। যেখানে গানে গানে শিরোপা উদযাপন করতে দেখা যায় মেসির তিন ছেলেকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31