IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> বিক্রীর অপেক্ষায় চাঁপাইনবাবগঞ্জের ৮৫ কেজি ওজনের রাজাবাবু

বিক্রীর অপেক্ষায় চাঁপাইনবাবগঞ্জের ৮৫ কেজি ওজনের রাজাবাবু

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বাজারের বাসিন্দা ইউসুফ আলী ঈদুল আজহায় কোরবানি দেওয়ার জন্য গত এক বছর ধরে লালন-পালন করছেন একটি ছাগল। ভারতীয় হরিয়ানা জাতের ছাগলটির নাম রাজাবাবু। প্রায় ৮৫ কেজি ওজনের ছাগলটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন এলাকার মানুষ। বিক্রি নয়, বরং নিজের পরিবারের কোরবানির জন্য ছাগলটি লালন-পালন করেছেন ইউসুফ আলী।

ইউসুফ আলী বলেন, আকার-আকৃতিতে যেমন বিশাল তেমনি ছাগলটির রয়েছে কিছু বিশেষ বৈশিষ্ট্য। তার পছন্দ ঠান্ডা বাসস্থান। যেখানে ঘুমাবে সেখানে ফ্যানের বাতাস দিতেই হবে। ফ্যান না দিলে ঘুমাতে পারে না। বর্তমানে লোডশেডিং থাকায় শুধুমাত্র রাজাবাবুর জন্যই বাড়িতে আইপিএস বসাতে হয়েছে। ঠান্ডা বাতাস না পেলে অসুস্থ হয়ে পড়ে। রাজাবাবু ওষুধ খেতে পারে না, তাই ইনজেকশন দিতে হয়।

তিনি আরও বলেন, প্রতিদিন রাজাবাবু প্রায় ১৫০ টাকার খাবার খায়। গত বছর ঢাকা থেকে অগ্রিম অর্ডার দিয়ে ৩২ হাজার টাকায় ক্রয় করেছিলাম। এরপর লালন-পালন শুরু করি। নিজের পরিবারের কোরবানির জন্যই রাজাবাবুকে প্রস্তুত করা হয়েছে। দুই মণের অধিক ওজনের বিশালদেহী ছাগল হলেও, রাজাবাবু অন্যসব ছাগলের মতোই স্বাভাবিক স্বভাবের।

ইউসুফ আলী জানান, রাজাবাবুকে প্রতিদিন নিয়ম করে ৩-৪ বার খাওয়াতে হয়। দৈনিক খাদ্যতালিকায় রাজাবাবুকে দেওয়া হয় চাল, গম, ঘাস, কাঁঠাল পাতা, ডালের গুঁড়া এবং ভুট্টা। শরীরে পরজীবীর আক্রমণ থেকে রক্ষা করতে নিয়মিত গোসল করানো হয়। এই প্রাণীটির মায়ায় পড়ে গেছি। অনেকে কিনতে চাইলেও তিনি বিক্রি করেননি। সর্বোচ্চ ৭০ হাজার টাকা দাম উঠেছিল রাজাবাবুর।

শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্রী রনজিৎ চন্দ্র সিংহ বলেন, দেশি জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগলের তুলনায় ভারতীয় হরিয়ানা জাতের ছাগল আকার ও ওজনে বড় হয়। তবে ইউসুফ আলীর রাজাবাবু ছাগলের ওজন অন্যান্য ছাগলের তুলনায় বেশি হয়েছে। ইউসুফ আলীর ছাগল দেখে বোঝা গেল, এই জাতের ছাগলকে উপযুক্ত পরিবেশ দিতে পারলে বাড়িতেই বাণিজ্যিকভাবে লালন-পালন করা যাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31