IMG-LOGO

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় হতদরিদ্রের চাল আত্মসাত, ইউপি সদস্য পদ হারালেন সোহরাব হোসেনকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবনজয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তিদাম কমল এলপি গ্যাসেরবাগমারায় রান্নাঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যুনিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনপোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির নবম নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিতকোট স্টেশন দলীয় কার্যালয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাতানোরে যুবদল নেতার সরিষা মিলে তালা কেটে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুটইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫
Home >> কৃষি >> পোরশায় প্রায় ১৭ হাজার হেক্টর আমনের চাষ

পোরশায় প্রায় ১৭ হাজার হেক্টর আমনের চাষ

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : চলতি মৌসুমে নওগাঁর পোরশায় আমন ধানের চাষ ভাল হয়েছে। আবহাওয়া কিছুটা অনুক’লে থাকায় ধান গাছ বেশ ভাল অবস্থায় রয়েছে বলে জানান কৃষকরা। আবহাওয়ায় কোন ব্যাতিক্রম না ঘটলে ফলন ভাল হবে বলে তারা মনে করছেন। তবে ধান চাষ একটু খরচ বেশি হওয়ায় ধানের ন্যায্য মূল্যও আশা করছেন তারা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলায় ১৬ হাজার ৭১০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ করা হয়েছিল। কিন্তু কিছু এলাকা বন্যার পানিতে ডুবে যাওয়ায় ১০৫ হেক্টর জমির ধান সম্পূর্ন ডুবে গেছে। এই ধানগুলি নষ্ট হলে লক্ষ্যমাত্রার চেয়ে কিছু কম ধান উৎপাদন হবে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। আর যেহেতু ধান রোপনের সময় পার হয়ে গেছে সেহেতু ধানের চারা রোপন করা সম্ভব হবেনা। ফলে ধরে নিতে হবে ধান চাষ হয়েছে ১৬ হাজার ৬০৫ হেক্টর জমিতে। তবে তুলনামুলক ভাবে গত বছরের চেয়ে এবারে ধান গাছের অবস্থা ভাল রয়েছে। এপর্যন্ত উপজেলার কোন জমির ধান গাছে তেমন কোন প্রকার রোগ বালাই দেখা যায়নি। এবস্থা থাকলে এবারে উপজেলায় প্রায় ১ লক্ষ ২৬০ মেট্রিকটনের উপরে চাল উৎপাদন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উপজেলার গোপিনাথপুর গ্রামের কৃষক জিল্লুর রহমান, কপালীর মোড়ের কৃষক ফজলুর রহমান, জালুয়া গ্রামের জসিম উদ্দিন, ছাওড়ের মজিবর রহমান, বারিন্দার হুমায়ন কবির, সরাইগাছি গ্রামের আব্দুল মান্নান ও পাঁচড়াই গ্রামের কৃষক মকবুল হোসেন জানান, এ বছর আবহাওয়া কিছুটা ভাল থাকার কারনে রোপনকৃত আমন ধান গাছ সুন্দর ও সতেজ রয়েছে। প্রথম দিকে কিছু পচারোগ ও মুঞ্জিকাটি রোগ ধরলেও এখন তা আর নেই। ইতোমধ্যে অনেক জমিতে ধানের শীষ বের হয়েছে। কিছু দিনের মধ্যে সম্পুর্ণ এলাকার জমিতে ধানের শীষ বের হবে বলে তারা জানান। শেষ পর্য়ন্ত এবস্থা থাকলে ধানের ফলন ভাল হবে বলে তারা মনে করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহফুজ আলম জানান, এপর্যন্ত রোপনকৃত আমন ধানে কোন রোগ বালাই আক্রমন করেছে বলে তারা তেমন কোরন খবর পাননি। এব্যাপারে উপ-কৃষি কর্মকর্তাগণ শতর্ক রয়েছেন। এছাড়াও তারা কৃষকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। তবে তিনিও বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন এবং ধান গাছ ভাল রয়েছে বলে জানান। এরকম থাকলে ভাল ফলন হবে আর এতে তারা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেবন বলে আশা করছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031