IMG-LOGO

বৃহস্পতিবার, ২২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলনঅসুস্থ ভূমিমন্ত্রীকে রামেক হাসপাতালে দেখতে গেলেন রাসিক প্রশাসকবিচারের নাম করে যুবককে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধেআড়ম্বরের ভিড়ে ভক্তিটা যেন হারিয়ে না যায়: বাণিজ্যিক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্তরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে ১৫লাখ টাকার সিং মাছ নিধনের অভিযোগরাণীনগরে উত্ত্যক্তে বাধা দেয়ায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ ২জনকে ছুরিকাঘাতবাগমারায় জামায়াতের কর্মী শিক্ষা শিবিরএবার রিয়াদের সঙ্গে ফ্লাইট চালুর ঘোষণা বিমানেরভূমিমন্ত্রী মিনু অসুস্থ হয়ে রামেক হাসপাতালেভর্তি, সুস্থতার জন্য দোয়া প্রার্থনামেয়ে যৌতুক মামলা করায় গোমস্তাপুরে শ্বশুরকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টাকাশিয়াডাঙ্গা থানা এলাকায় এসআরবি-৫ এর আভিযানে ১০৩ টি ককটেল উদ্ধারনিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ৪টি দোকান ভস্মীভূতগোমস্তাপুরের সড়কগুলোতে বেড়েছে দূর্ঘটনাপুঠিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও এবং ওসি, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের চার সদস্য পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ করবে
Home >> বিশেষ নিউজ >> রাজশাহী >> ‘আলোর পথযাত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’

‘আলোর পথযাত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’

ধূমকেতু প্রতিবেদক : বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ‘আলোর পথযাত্রী’ শিরোনামে অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী জেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. এস এ মালেক বলেন, আজকের আলোচনার বিষয় আলোর পথযাত্রী। যে অন্ধকার থেকে আলোর পথ দেখায় তিনিই হলেন আলোর পথযাত্রী। আলোর পথযাত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে দেশে যে অন্ধকার নেমে এসেছিল, তা থেকে দেশকে আলোর পথ দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের মানুষ ফিরে পেয়েছে গণতান্ত্রিক অধিকার। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল যা সম্ভব হয়েছে কেবলমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারণে।

সভাপতির বক্তব্যে বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান তুলনাহীন। কারণ শেখ হাসিনার তুলনা কেবলমাত্র শেখ হাসিনাই। একজন ক্রিকেট খেলোয়ার সেঞ্চুরী করার পর তা ভেঙ্গে আবার নতুন রেকর্ড গড়েন, তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জন্য, দেশের মানুষের জন্য উন্নয়নে নতুন নতুন রেকর্ড গড়ে তুলছেন। তিনি আমাদের আশার আলো। তিনি শুধু বাংলাদেশেই আলো ছড়াচ্ছেন না, সমগ্র বিশ্বকে তিনি আলোর পথ দেখাচ্ছেন।

সভায় রাজশাহী জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর ড. আবদুল খালেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বঙ্গরত্ন’ সম্মানে ভূষিত করার প্রস্তাব করেন এবং বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি প্রস্তাবটি গ্রহণ করেন।

বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক প্রফেসর ড. আবুল কাশেম এর সঞ্চালনায় অনলাইন আলোচনা সভায় আলোচক হিসেবে যুক্ত ছিলেন, বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি এবং যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাই কমিশনার অধ্যাপক ড. সাইদুর রহমান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য প্রফেসর মুহম্মদ নূরুল্লাহ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য মতিউর রহমান লাল্টু।

এছাড়াও সভায় সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ যুক্ত ছিলেন। সভা পরিচালনা ও কারিগরি সহায়তায় ছিলেন, সংগঠনের সদস্য রাশেদ-আল-মাহফুজ এবং জামসেদ হোসেন টিপু।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930