IMG-LOGO

সোমবার, ২১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমানআশুলিয়ায় লরিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ নিহত ৭সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতারচাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ’র ফাইনাল, চ্যাম্পিয়ন সদর মডেল থানাট্রেনে আগুন রাজধানীর কমলাপুর স্টেশনে‘ইরান ইস্যুতে বড় কিছু ঘটতে যাচ্ছে’সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারসিরাজগঞ্জ জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন টাক্সফোর্স সভাজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাঅভিনেত্রী তামান্নার নিজেকে ভাঙার ব্যস্ততাকাজিপুরে ওলামা দলের সভাপতি আবু বকর,সম্পাদক মজনু মিয়া ও সাংগঠনিক সম্পাদক মতিউররাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূতকাল নিউইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী , জাতিসংঘে ভাষণ দেবেন ২৪ সেপ্টেম্বর‘আইফোন ছিনিয়ে নিতেই স্কুলছাত্র অপ্রতিমকে হত্যা’পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩: তিন মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড
Home >> নগর-গ্রাম >> বাংলাদেশ-ভারতের সম্পর্ক বন্ধুত্বের পরীক্ষায় উত্তীর্ণ

বাংলাদেশ-ভারতের সম্পর্ক বন্ধুত্বের পরীক্ষায় উত্তীর্ণ

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাট্টি বলেছেন, বাংলাদেশ-ভারতের সম্পর্ক বন্ধুত্বের পরীক্ষায় উত্তীর্ণ। দুই দেশের মধ্যে আস্থা ও বিশ্বাসের সেতুবন্ধ তৈরি হয়েছে। এ সেতুবন্ধ তৈরি হয়েছে এ দেশের স্বাধীনতা যুদ্ধ থেকে। দুই দেশের সম্পর্ক অতীতের যেকোনো সময়ের চেয়ে সৌহার্দ্যপূর্ণ অবস্থায় রয়েছে।

দেশের উন্নয়নে অভ্যন্তরীণ স্থিতিশীলতার পাশাপাশি প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক প্রয়োজন বলে উল্লেখ করেন সঞ্জিব কুমার ভাট্টি।

তিনি বলেন, আন্তর্জাতিক রাজনীতিতে কোনো দেশই প্রতিবেশী দেশের সঙ্গে খারাপ সম্পর্ক রেখে এগোতে পারে না। প্রতিবেশী দেশের সঙ্গে ভালো বোঝাপড়া থাকলে অনেক অমীমাংসিত ইস্যু সহজেই সমাধান সম্ভব, যার প্রমাণ বাংলাদেশ ও ভারত।

তিনি আরও বলেন, সমকালীন বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ।

শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২টায় পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে পাবনা জেলায় কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সঞ্জিব কুমার ভাট্টি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান। সভায় স্বাগত বক্তব্য দেন প্রেস ক্লাব সম্পাদক সৈকত আফরোজ। বক্তব্য রাখেন সাংবাদিক ও কলামিস্ট রণেশ মৈত্র, রবিউল ইসলাম রবি, আব্দুল মতীন খান, আখতারুজ্জামান আখতার, মীর্জা আজাদ, শহিদুর রহমান শহিদ, হাবিবুর রহমান স্বপন, আঁখিনূর ইসলাম রেমন প্রমুখ।

বক্তারা বলেন, আবহমানকাল থেকে এদেশে বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে। এ অসাম্প্রদায়িক চেতনা দিয়েই এদেশে গড়া হবে এদেশের সমৃদ্ধির সোপান। তারা বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা প্রক্রিয়া সহজ করার দাবি জানান।

সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাট্টি আরও বলেন, বিগত এক দশকে বাংলাদেশ সামাজিক উন্নয়নসহ অনেক ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি হয়েছে। এটি বন্ধুপ্রতীম দেশের জন্য ভালো লাগার বিষয়।

দীর্ঘ মেয়াদি ভিসা ও সহজীকরণ বিষয়ে সঞ্জিব ভাট্টি বলেন, বৈশ্বিক সমস্যা করোনাভাইরাসের কারণে স্বাস্থ্য নিরাপত্তাসহ সার্বিক কারণেই ভিসা প্রদানে কিছুটা জটিলতা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ভিসা প্রক্রিয়াটাও সহজ হবে।

অনুষ্ঠানের শুরুতেই দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন শেষে ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাট্টিকে প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক উপহার দেয়া হয়। অন্যদিকে পাবনা প্রেস ক্লাবকে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে তিনটি কম্পিউটার প্রদান করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031