IMG-LOGO

বুধবার, ২১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের চার সদস্য পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ করবেসিরাজগঞ্জে সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে এলাকাবাসীর মাঝে হ্যান্ড ওয়াশ বিতরণরাজশাহীতে আখচাষীদের মাঝে ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানমান্দায় পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগমান্দায় হাটবাজার উন্নয়নের নামে সরকারি অর্থ নয়ছয়ের অভিযোগযে কোনো পরিস্থিতিতে সর্বোচ্চ সামরিক প্রস্তুতির পরামর্শ ওয়াকার-উজ-জামানেরবিতর্কিত জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজ, কড়া নজরদারিতে চীনা নৌবাহিনীসিংড়ায় ১৮ বছর ধরে চলছে দুর্গাপূজায় ফ্রি মেডিকেল ক্যাম্পনাটোরের দুর্ঘটনায় প্রাণ গেল বাগমারার আনোয়ারেরফুলবাড়ীতে দুর্গা প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন, চলছে সংস্কার কাজরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যুহযরত শাহজালাল বিমানবন্দরে আগুন‘সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে’নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০
Home >> অর্থনীতি >> বিশেষ নিউজ >> মিলারদের নিয়ন্ত্রণে চালের বাজার

মিলারদের নিয়ন্ত্রণে চালের বাজার

ধূমকেতু নিউজ ডেস্ক : চাহিদার তুলনায় মজুদ বেশি, তারপরও ধাপে ধাপে বাড়ছে চালের দাম। মূল্যবৃদ্ধির পেছনে খুচরা ব্যবসায়ী থেকে মিলার পর্যন্ত সকলেই পরস্পরকে দায়ী করছেন। তবে অর্থনীতিবিদরা বলছেন, মজুদদারী আইনের ফাঁক-ফোঁকড়ে মিলারদের নিয়ন্ত্রণে থাকে ধান-চালের বাজার। তদারকিটা বাড়াতে হবে এখানেই। এদিকে, বাজার নিয়ন্ত্রণে নানামুখী উদ্যোগের কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী।

এবছর বোরো মৌসুমে দেশে চালের উৎপাদন হয়েছে ২ কোটি ২ লাখ ৬০ হাজার মেট্রিক টন। আগের বারের চেয়ে ৩ দশমিক ৫৮ শতাংশ বেশি। আর আউশের আবাদও বাড়ে ১৮ শতাংশ। কৃষকরা আমনের আবাদ ঘরে তুলতে পারলে বোরোসহ চালের উৎপাদন দাঁড়াতে পারে ৩ কোটি ৭৫ লাখ টনের ওপরে। যেখানে বছরে চালের চাহিদা ২ কোটি ৭২ লাখ ৬০ হাজার মেট্রিক টন।

তবে চালে স্বয়ংসম্পূর্ণতার এমন পরিসংখ্যানের ইতিবাচক প্রভাব নেই বাজারে। গত কয়েক সপ্তাহ ধরে ধাপে ধাপে বাড়ছে দাম।

বাজারের এমন পরিস্থিতির জন্য মিলারদের ধান মজুদ করাকেই দায়ী করছেন পাইকারি ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা জানান, ধান সিন্ডিকেটের হাতে থাকছে। কৃষকের হাতে তো থাকতেই পারে না। এতো হাই পাওয়ারের মিল যে, ৫ থেকে ৭ জেলার মাল একটি মিল ভেঙ্গে থাকে। এরকম শত শত মিল হয়েছে।

তবে মিলাররা দুষছেন, পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের অতিমুনাফার প্রবণতাকে।

মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লায়েক আলী বলেন, ওদের কথাটা যদি বিশ্বাসযোগ্য হয় তাহলে আপনার কথাটাই সঠিক। তারা তো কেউ পরিসংখ্যানবিদ নয় বা তারা পরিসংখ্যান কোনভাবে করেওনি। শুধু আন্দাজে কথা বলে।

মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রশিদ বলেন, এই সরকারের কতো নির্দেশ, প্রশাসনের হস্তক্ষেপ, প্রশাসনের মনিটরিং হচ্ছে। এটাকে কি তারা মানছে, এরকম আলামত খুব একটা পাওয়া যাচ্ছে না।

দেশে প্রায় ৯৫০টি অটো রাইস মিল রয়েছে। যেখানে মজুদ থাকে হাজার হাজার টন ধান। আর উৎপাদিত চালের ২০ শতাংশই আসে শীর্ষ ৫০টি মিল থেকে। এখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরামর্শ এই অর্থনীতিবিদের।

অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ বলেন, আমাদের দেশের মজুদ আইন অনুযায়ী একটা রাইস মিলের যে পরিমাণ ধান ভাঙানোর ক্যাপাসিটি সেই অনুযায়ী তারা ৫ গুণ ধান ও ৩ গুণ চাল তারা রাখতে পারেন। অনেক বড় কিছু রাইস মিলের এত বেশি উৎপাদন ক্ষমতা, তাদের মজুদও রাখতে এত বেশি যার ফলে তাদের হাতে কিন্তু অটোমেটিকভাবে কিছু মার্কেট পাওয়ার চলে আসে। আমাদেরকে এখন এই জায়গাটাতে ভাবতে হবে।

চালের বাজার নিয়ন্ত্রণে সরকার নানামুখী উদ্যোগ নিচ্ছে বলে জানালেন খাদ্যমন্ত্রী। তাগিদ দিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে আরও সক্রিয় হওয়ার।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, প্রত্যেকটা জেলা প্রশাসককে চিঠি দিয়েছি। প্রতিদিনই জেলা প্রশাসকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেই চলেছি।

এবছর বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল সাড়ে ১৯ লাখ মেট্রিক টন। তবে সংগ্রহ হয়েছে ৯ লাখ ১০ হাজার টন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930